Advertisement
E-Paper

মালদহের মঞ্চে শ্রুতি নাটক নটীবিনোদিনী

তাঁর ‘আমার কথা’ গ্রন্থ বলছে—‘পৃথিবীতে আমার কিছুই নাই, শুধুই অনন্ত নিরাশা, শুধুই দুঃখময় কাতরতা, আমি জগৎ মানে কলঙ্কিনী পতিতা, আমার আত্মীয় নাই, সমাজ নাই, বন্ধু নাই, বান্ধব নাই—এই পৃথিবীতে আমার বলিতে এমন কেহই নাই, কাহার নিকটে প্রাণের বেদনা জানাব।’

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৬ ০২:৫৫

তাঁর ‘আমার কথা’ গ্রন্থ বলছে—‘পৃথিবীতে আমার কিছুই নাই, শুধুই অনন্ত নিরাশা, শুধুই দুঃখময় কাতরতা, আমি জগৎ মানে কলঙ্কিনী পতিতা, আমার আত্মীয় নাই, সমাজ নাই, বন্ধু নাই, বান্ধব নাই—এই পৃথিবীতে আমার বলিতে এমন কেহই নাই, কাহার নিকটে প্রাণের বেদনা জানাব।’ এই নারী নটি বিনোদিনী। যিনি থিয়েটারকে ভালবেসেছিলেন। সমাজ তাঁকে দিয়েছিল উপেক্ষা আর অসম্মান। কেন তার এই দীর্ঘশ্বাস? সেই খোঁজে মালদহের আবৃত্তি বলয়ের নিবেদন শ্রুতি নাটক ‘নটী বিনোদিনী’। সংকলন, শ্রুতিনাট্যরূপ, পরিচালক মধুমিতা কর্মকার। আয়োজিত হল দুর্গাকিঙ্কর সদনে। পাঠ্যাভিনয়ে মধুমিতা কর্মকার (বিদেশিনী), দেবাশীষ চট্টরাজ (গিরীশ ঘোষ), মধুসূদন দাস (অবাবু), বিপ্লব সাহা (গুর্মুখ রায়) , প্রিয়াংকা চকদার (বিনোদের মা), রাঙাবাবু, রাঙাবাবুর প্রথমা স্ত্রী ও ছেলের ভূমিকায় দেবব্রত বন্দ্যোপাধ্যায়, রুম্পা দে দাস, সর্বার্থ কর্মকার, সুমিতা বন্দ্যোপাধ্যায় (হেম, বিনোদের ছায়াসঙ্গী) এবং (সাংবাদিক) পার্থ প্রধান। নাট্যোপযোগী গানগুলি যথাযথ এবং মধুমিতার কণ্ঠে সুখশ্রাব্য। আবৃত্তি ও শ্রুতি নাটক সন্ধ্যার শুরুতে ছিল কচিকাঁচাদের সমবেত কণ্ঠে পরিবেশিত আবৃত্তি ‘রূপকথা এবং’। সংকলন ও পরিচালনা দেবব্রত বন্দ্যোপাধ্যায়। ছিল শাস্ত্রীয় নৃত্য ‘রুদ্র’। যুগ্ম নিবেদনে মোনালিসা কুণ্ডু ও দেবরাজ ভৌমিক।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy