Advertisement
E-Paper

বাড়ির উঠোন জুড়ে গাঁজার চাষ! কোচবিহারে ২০ বিঘা জমির ‘ফসল’ নষ্ট করল আবগারি দফতর

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৩ ১৬:৫৯
ganja

তুফানগঞ্জে বাড়ির উঠোনেও গাঁজা চাষ! —নিজস্ব চিত্র।

অবৈধ ভাবে চলছিল গাঁজা চাষ। জমি থেকে বাড়ির সামনে বাগান পর্যন্ত গাঁজা গাছে ভর্তি। খবর পেয়ে অভিযান চালাল কোচবিহারের তুফানগঞ্জ থানার পুলিশ এবং আবগারি দফতর।

রবিবার তুফানগঞ্জ-১ ব্লক এবং বলরামপুর-১ গ্রাম পঞ্চায়েতের শোলাডাঙা, সেনপাড়া-সহ বিভিন্ন এলাকায় তুফানগঞ্জ থানার পুলিশ এবং আবগারি দফতর যৌথ ভাবে অভিযান চালায়। থানা সূত্রে খবর গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে বলরামপুর-১ গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় পুলিশ এবং আবগারি দফতর অভিযান চালায়। তাতে মোট ২০ বিঘা জমিতে চাষ হওয়া গাঁজা নষ্ট করে দেয় তারা।

এই বিষয়ে আবগারি দফতরের কর্তব্যরত আধিকারিক সিজু বর্মণ বলেন, ‘‘গোপন সূত্রের পাওয়া খবরের ভিত্তিতে রবিবার অভিযান চালানো হয় বলরামপুর-১ গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায়। অবৈধ ভাবে বাড়ির উঠোন এবং কৃষি জমিতে চাষ করা গাঁজার গাছ নষ্ট করা হয়েছে।’’ তিনি জানান, প্রতিনিয়ত পুলিশ ও আবগারি দফতরের পক্ষ থেকে অবৈধ গাঁজা চাষের বিরুদ্ধে অভিযান চালানো হবে।

Ganja Cooch Behar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy