কাজের কাগজেই মিলবে ভোটাধিকার। বিশেষ নিবিড় সংশোধনে উত্তরবঙ্গের চা বাগানের শ্রমিকদের কাজ করার নথিকে মান্যতা দিল নির্বাচন কমিশন। সেখানকার কর্মসংস্থানের নথি থাকলেই চূড়ান্ত ভোটার তালিকায় নাম তুলতে পারবেন ওই শ্রমিকেরা। রবিবার বিজ্ঞপ্তি দিয়ে সে কথা জানাল কমিশন। তারা জানিয়েছে, চা এবং সিঙ্কোনা বাগানে কর্মরত বাসিন্দারা কর্মসংস্থানের কাগজ দেখিয়ে নাম তুলতে পারবেন। কমিশনের এই নির্দেশ উত্তরবঙ্গের সাত জেলার বাসিন্দাদের জন্য। এই সুবিধা পাবেন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার শ্রমিকেরা।
ভোটার তালিকায় নাম তোলার জন্য ১৩টি নথির কথা জানিয়েছে কমিশন। কিন্তু উত্তরবঙ্গের চা ও সিঙ্কোনা বাগানে কর্মরত শ্রমিকদের অনেকেরই সেই সব নথি নেই। বংশপরম্পরায় তাঁরা সেখানে কাজ করছেন। ওই সব শ্রমিকের নাম তোলার জন্য কমিশনে আবেদন জানিয়েছিল রাজ্য বিজেপি। সেই অনুযায়ী গত ৩১ ডিসেম্বর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজকুমার আগরওয়াল কমিশনের কাছে ওই শ্রমিকদের কাজ করার কাগজকে নথি হিসাবে গ্রহণ করার প্রস্তাব দেন। সিইও দফতর জানিয়েছিল, দীর্ঘ দিন ধরে কাজ করছেন ওই শ্রমিকেরা। চা বাগানে কাজ করার জন্য তাঁদের বিশেষ কর্মসংস্থানের কাগজ দেওয়া হয়। বাইরের কেউ চাইলেই সহজে সেই কাগজ তৈরি করতে পারেন না। তাই ওই শ্রমিকদের কর্মসংস্থানের কাগজকে এসআইআরের নথি হিসাবে মান্যতা দেওয়া হোক। রবিবার চিঠি পাঠিয়ে কমিশন সিইও দফতরের সেই প্রস্তাবে সিলমোহর দেয়।
সিইও দফতরের এক আধিকারিক জানান, রবিবারই কমিশনের এই নির্দেশ উত্তরবঙ্গের সাত জেলার জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকের (ডিইও) কাছে পাঠানো হয়েছে। সোমবার থেকেই চা শ্রমিকদের ওই কাগজ গ্রহণ করা হবে। প্রসঙ্গত, বাংলার এসআইআরে দ্বিতীয় পর্যায়ে ভোটারদের শুনানি চলছে জেলায় জেলায়। আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই শুনানি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। গ্রাম থেকে শহর, বাড়িতে বাড়িতে পৌঁছোতে শুরু করেছেন কমিশনের বুথ স্তরের আধিকারিকেরা (বিএলও)। শুরু হয়ে গিয়েছে এনুমারেশন ফর্ম বিলিও।
- শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের আরও ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও একই সঙ্গে শুরু হয়েছে এসআইআরের কাজ। যাঁরা কর্মসূত্রে বাইরে থাকেন, তাঁদের জন্য অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করার ব্যবস্থা করেছে কমিশন।
-
ট্রাইবুনালে নিষ্পত্তি হওয়া বুথভিত্তিক তালিকা প্রকাশ করে দিল নির্বাচন কমিশন, নাম দেখা যাবে কমিশনেরই ওয়েবসাইটে
-
অন্ধকারে ঢিল ছুড়বে না সুপ্রিম কোর্ট! এসআইআর মামলায় ফর্ম-৬ নিয়ে তৃণমূলের দাবি ওড়ালেন প্রধান বিচারপতি
-
ট্রাইবুনালে কাজই শুরু হয়নি, প্রবেশেও বাধা! নতুন মামলা সুপ্রিম কোর্টে, কী হচ্ছে জানতে চাইবেন প্রধান বিচারপতি কান্ত
-
ভোটার ট্রাইবুনালের কাজ শুরু! মোথাবাড়ি মাথায় রেখে কঠোর নিরাপত্তা, দফতর দর্শনে গিয়ে কী দেখল আনন্দবাজার ডট কম
-
পরিকাঠামো তৈরি, সোমবারেই ট্রাইবুনালে শুরু হয়ে যাবে শুনানি! রবিতে জোকার অফিস ঘুরে দেখে সিদ্ধান্ত নিলেন প্রাক্তন বিচারপতিরা