Advertisement
E-Paper

Fake notes: জালনোট কারবারিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার, মালদহে আহত তিন পুলিশকর্মী

ঘটনাটি ঘটেছে বৈষ্ণবনগর থানার বাখরাবাদ গ্রামপঞ্চায়েতের দৌলতপুর এলাকায়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২১ ২৩:৫৪
জালনোট কারবারে অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেফতার করতে গিয়ে মালদহে আক্রান্ত পুলিশ।

জালনোট কারবারে অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেফতার করতে গিয়ে মালদহে আক্রান্ত পুলিশ। নিজস্ব চিত্র

জালনোট কারবারে অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেফতার করতে গিয়ে মালদহে আক্রান্ত পুলিশ। অভিযুক্তকে গ্রেফতার করে গাড়িতে তোলার সময় কিছু অজ্ঞাতপরিচয় লোক তাঁদের পুলিশের উপর আক্রমণ চালায়। ওই ঘটনায় কুম্ভিরা ফাঁড়ির ওসি-সহ তিন পুলিশকর্মী আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে বৈষ্ণবনগর থানার বাখরাবাদ গ্রামপঞ্চায়েতের দৌলতপুর এলাকায়। পুলিশ সূত্রে খবর, জালনোটের কারবারের হদিশ পায়ে বৈষ্ণবনগর থানার অর্ন্তগত কুম্ভিরা ফাঁড়ির পুলিশ। ওই অভিযানে ইসারুল শেখ নামে এক ব্যক্তিকে গ্রেফতারও করা হয়। তার পর ধৃতকে গাড়িতে তোলার সময়ই হঠাৎ পুলিশ বাহিনীর উপর ইটবৃষ্টি শুরু হয়। পুলিশের উপর হামলা চালিয়ে অভিযুক্তকে সঙ্গে করে নিয়ে চলে যান কয়েক জন। ওই ঘটনার পর অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে এলাকায় ধরপাকড় শুরু করেছে পুলিশ। বাড়ানো হয়েছে টহলদারি। তল্লাশি চালিয়ে এখনও পর্যন্ত পাঁচ জনকে আটক করে তদন্ত শুরু করা হয়েছে।

ওই ঘটনায় আহত হয়েছেন সাব-ইন্সপেক্টর তনভির আজাদ হবিব, সহকারী সাব-ইন্সপেক্টর সমীর কুমার সিংহ এবং চয়ন সিংহ নামে এক সিভিক ভলান্টিয়ার। পরে তাঁদের মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

police Fake Notes
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy