E-Paper

চাষে ক্ষতি চাষির ঝুলন্ত দেহ উদ্ধার

মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। ঠিক একই ভাবে গত মাসে ধূপগুড়ির কুর্শামারি অঞ্চল থেকে এক ভুট্টা চাষির ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ০৯:০২
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

ঋণের দায়ে ফের এক কৃষকের আত্মঘাতী হওয়ার অভিযোগ উঠল জলপাইগুড়ির ধূপগুড়িতে। পুলিশ জানিয়েছে, সোমবার ধূপগুড়ির কথাপাড়া এলাকায় বাড়ি থেকেই সুষেণ দাস (৫৫বছর) নামক এক আলু চাষির ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এ দিন গোয়ালঘর থেকে সুষেনকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন পরিবারের সদস্যেরা। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করা হয়। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। পরিবারের দাবি, বেশ কয়েক বছর ধরেই চাষে ক্ষতির মুখে পড়ছিলেন ওই কৃষক। এ বছর আলু চাষে ৬ থেকে ৭ লক্ষ টাকার ক্ষতি হয়েছিল তাঁর। সেই কারণে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। ঠিক একই ভাবে গত মাসে ধূপগুড়ির কুর্শামারি অঞ্চল থেকে এক ভুট্টা চাষির ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরেশ সরকার (৬০) নামে এই কৃষকের পরিবারও জানায়, চাষে লোকসানের জেরে অবসাদে ভুগছিলেন পরেশ।

সুষেণের পরিবার সূত্রে দাবি,, ২০১৯ সাল থেকে চাষে একাধিক বার ক্ষতির মুখে পড়েছিলেন ওই কৃষক। এ বছর প্রায় কুড়ি বিঘা জমিতে আলু চাষ করেছিলেন তিনি। চাষের জন্য কিছু টাকা ঋণও নিতে হয়েছিল তাঁকে। কিন্তু প্রায় ছয় লক্ষ টাকা লোকসান হয়েছিল তাঁর। মৃতের ভাগ্নে সঞ্জয় রায় বলেন, ‘‘মামা আলু চাষ করে লোকসানের মুখে পড়েছিলেন। অনেক টাকা ঋণ হয়ে গিয়েছি। এরই মধ্যে এমন ঘটনা।’’ দেহ ময়না তদন্ত করার পরে পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের দাবি, কী কারণে মৃত্যু হতে পারে খতিয়ে দেখা হচ্ছে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Dhupguri

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy