Advertisement
E-Paper

হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি আশিস চক্রবর্তী প্রয়াত

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২১ ২২:০৮

নিজস্ব চিত্র

প্রয়াত হলেন হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি আশিস চক্রবর্তী। তাঁর আকস্মিক প্রয়ানে শোকের ছায়া নেমে এসেছে আইনজীবী মহলে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর।

কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের সহকারী সরকারি আইনজীবী অদিতিশঙ্কর চক্রবর্তী টেলিফোনে জানান, শুক্রবার জলপাইগুড়ি আসার পথে শিলিগুড়িতে অসুস্থ হয়ে পড়েন বিচারপতি চক্রবর্তী। এর পর তাঁকে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে শনিবার দুপুরে প্রয়াত হন তিনি। অদিতিশঙ্কর জানিয়েছেন, সোমবার থেকে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে বসার কথা ছিল বিচারপতি চক্রবর্তীর। তাঁর আকস্মিক প্রয়ানে শোকস্তব্ধ জলপাইগুড়ির আইনজীবী মহল।

North Bengal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy