Advertisement
E-Paper

পুকুর থেকে উদ্ধার হল ৩ কিশোরীর দেহ, জলপাইগুড়ির চা বাগানে মর্মান্তিক দুর্ঘটনা

বুধবার বিকেল থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না রায়ুপর চা বাগান এলাকারই বাসিন্দা রীতা তুরী (১৫), অনু মাঝি (১৫) এবং অগাস্টিনা ওঁরাও (১২), এই তিন কিশোরীর।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ জুলাই ২০২১ ২২:১৩
হাসপাতালে তিন কিশোরীকেই মৃত বলে ঘোষণা চিকিৎসকদের।

হাসপাতালে তিন কিশোরীকেই মৃত বলে ঘোষণা চিকিৎসকদের। নিজস্ব চিত্র

পুকুর থেকে উদ্ধার হল তিন কিশোরীর দেহ। বুধবার বিকেলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটল জলপাইগুড়ির রায়পুর চা বাগানে। এমন ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেল থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না রায়ুপর চা বাগান এলাকারই বাসিন্দা রীতা তুরী (১৫), অনু মাঝি (১৫) এবং অগাস্টিনা ওঁরাও (১২), এই তিন কিশোরীর। তিন কিশোরীর আত্মীয় পরিজন এবং প্রতিবেশীরা খোঁজাখুঁজি শুরু করেন। এর পর চা বাগানের একটি পুকুরের পাড়ে তাদের পোশাক এবং জুতো পড়ে থাকতে দেখে সন্দেহ হয় সকলের। পুকুরে নেমে বেশ কিছু ক্ষণ খোঁজাখুঁজির পর উদ্ধার হয় তিন জনকে। তাদের নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখানে চিকিৎসকরা সকলকেই মৃত বলে জানান।

স্থানীয় বাসিন্দাদের একাংশের অনুমান, পুকুরে স্নান করতে নেমেই এই দুর্ঘটনা ঘটেছে। তবে এর পিছনে অন্য কোনও রহস্য আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। দেহগুলি পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।

Death Hospital Teenage girl jalpaiguri
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy