Advertisement
E-Paper

বিরোধীদের চোখে লঙ্কার গুঁড়ো দেওয়ার নিদান! বিতর্কে মালদহ তৃণমূলের এক নেত্রী

বিরোধী নেতা-নেত্রীদের গাছে বেঁধে চণ্ডীপাঠ করানোরও হুঁশিয়ারি দেন শাসকদলের এক নেত্রী। যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে বিভিন্ন মহলে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৩ ১৭:১৪
ব্লক মহিলা তৃণমূলের সভানেত্রী সুজাতা সাহা। নিজস্ব ছবি।

ব্লক মহিলা তৃণমূলের সভানেত্রী সুজাতা সাহা। নিজস্ব ছবি।

পঞ্চায়েত নির্বাচনের আগে শাসক-বিরোধী বাক্‌যুদ্ধে সরগরম জেলার রাজনীতি। এ বার বিরোধীদের চোখে লঙ্কার গুঁড়ো দেওয়ার নিদান দিলেন মালদহের এক ব্লক মহিলা তৃণমূলের সভানেত্রী। বিরোধী নেতা-নেত্রীদের গাছে বেঁধে চণ্ডীপাঠ করানোরও হুঁশিয়ারি দেন তিনি। যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে বিভিন্ন মহলে। পাল্টা আক্রমণ শানিয়েছে বিজেপিও।

রবিবার মালদহে হরিশ্চন্দ্রপুর ১বি ব্লকের মহিলা তৃণমূলের সাংগঠনিক কর্মসূচি ছিল বড়োই গ্রাম পঞ্চায়েত এলাকায়। সেই মঞ্চ থেকে ব্লক মহিলা তৃণমূলের সভানেত্রী সুজাতা সাহা বলেন, ‘‘‌দল কখনও কাউকে দুর্নীতি করতে বলেনি। কাজ করতে গেলে একটু ভুল হতেই পারে। কাজ করতে গেলে ভুল হয়। যাঁরা কাজ করবেন না, হাত পা গুটিয়ে বসে থাকবেন, তাঁদের তো ভুল হবে না। এখন পঞ্চায়েত নির্বাচন আসছে। আর এখনই আমাদের ভুলগুলি ধরিয়ে ওঁরা দেখাবেন, তৃণমূল এই করেছে, ওই করেছে!’’ এর পরেই বিরোধীদের নিশানা করে শাসকদলের ওই নেত্রী বলেন, ‘‘যখন বিরোধী নেতারা আমাদের বলতে আসবেন, তখন ওঁদের মুখে লঙ্কা গুঁড়ো ছিটিয়ে দেবেন। প্রয়োজনে গাছে বেঁধে রাখবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন প্রকল্পে কত ভাল কাজ হয়েছে, তা চণ্ডীপাঠ করে ওঁদের বুঝিয়ে দেবেন।’’

সুজাতার মন্তব্য প্রসঙ্গে উত্তর মালদহ সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদক রূপেশ আগরওয়াল বলেন, ‘‘মানুষ লঙ্কার গুঁড়ো কাকে ছেটাবে, সেটা মানুষ ঠিক করবেন। প্রকল্পের টাকা দেয় কেন্দ্রীয় সরকার। রাজ্য খেলা, মেলা ছাড়া আর কিছুই করে না। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে মানুষ সব জবাব দেবেন।’’

TMC
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy