Advertisement
E-Paper

Murder: প্রেমিকের সাহায্যে স্বামীকে খুন! অভিযোগ ঘিরে চাঞ্চল্য দক্ষিণ দিনাজপুরে

স্থানীয়দের অভিযোগ, শুক্রবার রাতে বাড়িতে একটি পিকনিকের আয়োজন করেন কাঞ্চনা। পিকনিকের শেষে অনুপকে মেরে ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ তাঁদের।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২১ ১৭:৩৫
অভিযুক্তদের মারধর করেন গ্রামবাসীরা

অভিযুক্তদের মারধর করেন গ্রামবাসীরা নিজস্ব চিত্র।

দক্ষিণ দিনাজপুরে এ বার মনুয়া কাণ্ডের ছায়া। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে প্রেমিকের সাহায্যে স্বামীকে খুন করার অভিযোগ উঠল তরুণীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর মহকুমার বংশীহারী থানা এলাকার সাধুহার গ্রামে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পুলিশ সূত্রে খবর, সাধুহার গ্রামের বাসিন্দা অনুপ সরকারের সঙ্গে বিয়ে হয়েছিল কাঞ্চনা সরকারের। কিন্তু বিয়ের পরেই অপু সরকার নামে স্থানীয় এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক শুরু হয় কাঞ্চনার। একাধিক বার এই বিষয়ে গ্রামে সালিশি সভা বসেছে। এমনকি অনুপকে বেশ কয়েক বার খুনের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ গ্রামবাসীদের। মিথ্যা অভিযোগে বেশ কয়েক বার অনুপ জেল খেটেছে বলেও দাবি তাঁদের। কিন্তু তার পরেও সমস্যার সমাধান হয়নি।

স্থানীয়দের অভিযোগ, শুক্রবার রাতে বাড়িতে একটি পিকনিকের আয়োজন করেন কাঞ্চনা। পিকনিকের শেষে অনুপকে মেরে ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ তাঁদের। শনিবার সকালে বিষয়টি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। অভিযুক্ত অপু ও কাঞ্চনাকে মারধর করেন স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশে। তারা এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। অভিযুক্তদের আটক করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে তারা।

police Extra marital Affair Murder
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy