Advertisement
E-Paper

বিদ্যুতের তার রথে, গোপীগঞ্জে মৃত যুবক

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক দিন পরেই রাজস্থানের খাটুয়া এলাকায় একটি ধর্মীয় অনুষ্ঠান রয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০১৯ ০২:৫৪
কুন্দন বাইতি। নিজস্ব চিত্র

কুন্দন বাইতি। নিজস্ব চিত্র

ধর্মীয় পদযাত্রায় গিয়ে উত্তরপ্রদেশে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হল। শুক্রবার গভীর রাতে ইসলামপুরের বাড়িতে তাঁর মৃত্যু সংবাদ পৌঁছয়। পরিবারের লোকেরা জানিয়েছেন, বাজার এলাকার বাসিন্দা মৃত কুন্দন বাইতি (২৬) পারিবারিক ব্যবসা সামলাতেন। ইসলামপুর মারওয়াড়ি যুব মঞ্চের অন্যতম সদস্য ছিলেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক দিন পরেই রাজস্থানের খাটুয়া এলাকায় একটি ধর্মীয় অনুষ্ঠান রয়েছে। একটি সংস্থার ৫০ বছর পূর্তি উপলক্ষে কলকাতা থেকে রাজস্থান পর্যন্ত রথ নিয়ে পদযাত্রা ছিল একটি সংস্থার। সেই পদযাত্রায় পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় নগর (মুঘলসরাই) থেকেই গত ৩১ জানুয়ারি যোগ দিয়েছিলেন কুন্দন। বৃহস্পতিবার রাত প্রায় দশটা নাগাদ উত্তরপ্রদেশের গোপীগঞ্জে একটি সরকারি ধর্মশালায় যাওয়ার কথা ছিল তাঁদের। ধর্মশালায় ঢোকার গেটের কাছেই একটি অতিশক্তি সম্পন্ন বিদ্যুতের তার সেই রথের চু়ড়ায় লেগে যায়। সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় কুন্দনের। আহত হন আরও কয়েক জন।

এ দিন রাত প্রায় ১টা নাগাদ এলাকার যুবকেরা সেই খবর পেতেই শোকের ছায়া নামে। তাঁর পরিবারের কয়েক জন সদস্য শনিবার সকালে উত্তরপ্রদেশে পৌঁছে যান। মারওয়াড়ি যুবমঞ্চের রাজ্য সম্পাদক মোহিত আগরওয়াল বলেন, ‘‘রথটি রুপোর ছিল। সেই রথে বিদ্যুতের তার লেগেই মৃত্যু হয় তাঁর। তিনি আমাদের সংগঠনের সক্রিয় সদস্য ছিলেন। তাঁর মৃত্যুতে আমরা প্রত্যেকেই গভীর ভাবে শোকাহত।’’

ইসলামপুরের বিধায়ক কানাইয়ালাল আগরওয়াল বলেন, ‘‘উত্তরপ্রদেশে যাওয়ার পথে ওই যুবকের মৃত্যু হয়েছে। খুব দুঃখজনক ঘটনা।’’ নিহতদের পরিবার সূত্রে জানা গিয়েছে, আজ, রবিবার ইসলামপুরের বাড়িতে তাঁর দেহ পৌঁছবে।

Gopiganj Death
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy