Advertisement
E-Paper

অবশেষে মিলল বেতন

একসঙ্গে দু’মাসের বেতন পেলেন কোচবিহার দেবোত্তর ট্রাষ্ট বোর্ডের কর্মীরা। শুক্রবার ১১ মার্চ কর্মীরা ওই বেতন পান। গত ডিসেম্বর মাস থেকে পর্যটন দফতরের বরাদ্দ পাওয়া নিয়ে জটিলতায় বেতন সমস্যায় পড়েন কর্মীরা। ডিসেম্বরের বেতন মেলে জানুয়ারির শেষ সপ্তাহে। বরাদ্দ না মেলায় জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বেতন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ মার্চ ২০১৬ ০১:১৯

একসঙ্গে দু’মাসের বেতন পেলেন কোচবিহার দেবোত্তর ট্রাষ্ট বোর্ডের কর্মীরা। শুক্রবার ১১ মার্চ কর্মীরা ওই বেতন পান। গত ডিসেম্বর মাস থেকে পর্যটন দফতরের বরাদ্দ পাওয়া নিয়ে জটিলতায় বেতন সমস্যায় পড়েন কর্মীরা। ডিসেম্বরের বেতন মেলে জানুয়ারির শেষ সপ্তাহে। বরাদ্দ না মেলায় জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বেতন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। সম্প্রতি পর্যটন দফতর ৬০ লক্ষ টাকা বরাদ্দ দেয়। ওই টাকা দিয়েই একসঙ্গে বকেয়া দুই মাসের বেতন অনুমোদন করা হয়। দেবোত্তর ট্রাস্ট বোর্ডের সদস্য তথা কোচবিহারের সদর মহকুমা শাসক অরুন্ধতী দে বলেন, ‘‘মার্চের বেতন নিয়েও সমস্যা হবে না।’’ মাস পেরোলেই সেই বেতন মেটানো হবে বলে জানান তিনি। কোচবিহার মদনমোহন মন্দির-সহ দেবোত্তরের আওতাধীন ২২টি মন্দিরে কর্মীদের সংখ্যা দেড়শোরও বেশি। গত দু’মাসে বেতন সমস্যার জেরে ওই কর্মীরা একাধিকবার নানাভাবে আন্দোলন করেছিলেন।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy