Advertisement
E-Paper

এক সপ্তাহ পরে চালু হল হিমূল

এক সপ্তাহ বন্ধ থাকার পর অবশেষে চালু হল উত্তরবঙ্গের সর্ববৃহত্‌ দুধ উত্‌পাদক সমবায় সংস্থা হিমূল। শনিবার সন্ধ্যা থেকে হিমূলের প্যাকেটজাত দুধ বাজারে পৌঁছেছে। হিমূল সূত্রের খবর, এ দিন সন্ধ্যায় বাজারে হিমূলের প্যাকেটজাত দুধ খুবই অল্প পরিমাণে পাঠানো হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ মার্চ ২০১৪ ০৭:৫৩

এক সপ্তাহ বন্ধ থাকার পর অবশেষে চালু হল উত্তরবঙ্গের সর্ববৃহত্‌ দুধ উত্‌পাদক সমবায় সংস্থা হিমূল। শনিবার সন্ধ্যা থেকে হিমূলের প্যাকেটজাত দুধ বাজারে পৌঁছেছে। হিমূল সূত্রের খবর, এ দিন সন্ধ্যায় বাজারে হিমূলের প্যাকেটজাত দুধ খুবই অল্প পরিমাণে পাঠানো হয়েছে। কর্তৃপক্ষের আশা, আগামী কয়েকদিনের মধ্যে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হবে। কয়েকদিন সন্ধ্যায় হিমূলের কাউন্টার, এজেন্টদের কাছ থেকে ওই দুধ মিলবে। কয়েকদিন আগে বকেয়া মেটাতে না-পারা সহ কয়েকটি সমস্যার জেরে হিমূলের উত্‌পাদন বন্ধ হয়। তা নিয়ে বিতর্ক শুরু হয়। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব যে করে হোক হিমূলের উত্‌পাদন চালুর জন্য নবান্নের দ্বারস্থ হন।

হিমূলের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক তথা শিলিগুড়ির অতিরিক্ত জেলাশাসক পেম্বা শিরিং শেরপা বলেন, “এ দিন থেকে নতুন করে উত্‌পাদন চালু হয়েছে। বিহার এবং পাহাড়ের সরবরাহকারীদের সঙ্গে কথা চলছে। কলকাতায় যোগাযোগ রাখা হচ্ছে। আশা করছি, আগামী সপ্তাহখানেকের মধ্যে পুরোপুরি পরিস্থিতি স্বাভাবিক করা যাবে।”

বিহার, পাহাড় ও সমতল মিলিয়ে সরবরাহকীদের বকেয়া প্রায় ২ কোটি টাকার কাছাকাছি দাঁড়িয়েছে। সেক্ষেত্রে বকেয়া কিছু না মেটালে ফের ঘোরালো হতে পারে বলে সংস্থার কর্মী, অফিসারদের অনুমান। ইতিমধ্যে গত শুক্রবার হিমূলের পরিস্থিতি স্বাভাবিক করার জন্য চেষ্টা চলছে বলে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব জানিয়েছেন। এ দিন দুপুরে মাটিগাড়ায় হিমুলের উত্‌পাদন কেন্দ্র যান জেলা বামফ্রন্টের আহ্বায়ক অশোক ভট্টাচার্যের নেতৃত্বে এক প্রতিনিধি দল হিমূলে যান। মুখ্য কার্যনির্বাহী আধিকারিক পেম্বা শেরিং ভুটিয়া না থাকায় কথা বলেন সহকারি ম্যানেজার সুভাষ রায়ের সঙ্গেই। কথা বলেন কর্মীদের সঙ্গেও।

Advertisement
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy