Advertisement
E-Paper

কুলিক বাঁচাতে

দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ার ফলে কুলিক নদীতে জল কমে যাওয়ার সঙ্গে সঙ্গে তৈরি হয়েছে নানা সমস্যা। সেচের অভাবে ধান, পাট, সব্জি-সহ অন্য চাষ ব্যাহত হচ্ছে। জলস্তর নেমে যাওয়ায় পাম্প চালিয়েও মিলছে না সেচের প্রয়োজনীয় জল। এ ছাড়াও কুলিকের ধারে অবস্থিত জেলার অন্যতম পর্যটন কেন্দ্র কুলিক পাখিরালয়ের পাখিদের খাবারের সমস্যা দেখা দিচ্ছে।

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৫ ০৪:০৫

দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ার ফলে কুলিক নদীতে জল কমে যাওয়ার সঙ্গে সঙ্গে তৈরি হয়েছে নানা সমস্যা। সেচের অভাবে ধান, পাট, সব্জি-সহ অন্য চাষ ব্যাহত হচ্ছে। জলস্তর নেমে যাওয়ায় পাম্প চালিয়েও মিলছে না সেচের প্রয়োজনীয় জল। এ ছাড়াও কুলিকের ধারে অবস্থিত জেলার অন্যতম পর্যটন কেন্দ্র কুলিক পাখিরালয়ের পাখিদের খাবারের সমস্যা দেখা দিচ্ছে। নদী থেকে হারাচ্ছে মাছ-সহ বিভিন্ন জলজ প্রাণী। ক্ষতির মুখে পড়ছেন মৎস্য চাষিরাও। এই সব সমস্যা নিয়ে বুধবার উত্তর দিনাজপুরের জেলাশাসকের কাছে নদী সংস্কারের দাবিতে স্মারকলিপি জমা দিল রায়গঞ্জ কুলিক বাঁচাও কমিটি। শীঘ্রই নদী সংস্কারের কাজ শুরু করার আশ্বাস দিয়েছেন জেলাশাসক রণধীর কুমার।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy