Advertisement
E-Paper

চুরি গেল সেগুন

রাতের অন্ধকারে এক কৃষকের লাগানো প্রায় সাড়ে ছ’শো সেগুন, গামার, চিকরাশি গাছ কেটে ফেলল দুষ্কৃতীরা। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার শহর সংলগ্ন বঞ্চুকামারি এলাকায়। রবিবার রাতেওই ঘটনার পর আতঙ্কে রয়েছেন অন্য কৃষকরা। অভিযোগকারীর অজিত কুমার রায়ের ছেলে অনিমেষ রায় জানান, বাবা শিক্ষকতা থেকে অবসর নেওয়ার পর প্রায় আড়াই বিঘা জমিতে গত বছর প্রায় সাড়ে আটশো চারা গাছ লাগানো হয়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০১৫ ০১:৫৬
ছবি: নারায়ণ দে।

ছবি: নারায়ণ দে।

রাতের অন্ধকারে এক কৃষকের লাগানো প্রায় সাড়ে ছ’শো সেগুন, গামার, চিকরাশি গাছ কেটে ফেলল দুষ্কৃতীরা। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার শহর সংলগ্ন বঞ্চুকামারি এলাকায়। রবিবার রাতেওই ঘটনার পর আতঙ্কে রয়েছেন অন্য কৃষকরা। অভিযোগকারীর অজিত কুমার রায়ের ছেলে অনিমেষ রায় জানান, বাবা শিক্ষকতা থেকে অবসর নেওয়ার পর প্রায় আড়াই বিঘা জমিতে গত বছর প্রায় সাড়ে আটশো চারা গাছ লাগানো হয়। ২০ বছর পর গাছ গুলি বড় হলে বিক্রি করে ভালো টাকা পাওয়া যেত। অনিমেষ বলেন, “ভবিষ্যতের কথা চিন্তা করে এই গাছ গুলি লাগিয়েছিলাম। দুষ্কৃতীরা প্রায় সাড়ে ছ’শো গাছ কেটে ফেলেছে। বাকি যে দুশো গাছ রয়েছে তাতে এমন ভাবে ক্ষতি করা হয়েছে যে গাছ গুলি আর বাঁচবে না।’’ আলিপুরদুয়ার থানার আইসি দেবাশিস চক্রবর্তী বলেন, “ঘটনার তদন্ত শুরু হয়েছে।”

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy