তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন জ্যোতি বসুর পরিবারের ছেলে সৌম্য বসু। তৃণমূল কংগ্রেসের কলকাতার কার্য্যালয়ে চিঠি দিয়ে তিনি তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছে প্রকাশ করেন বলে জানা গিয়েছে। শুক্রবার সৌম্য বসুর হাতে দলীয় পতাকা তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেলে তৃণমূল সাংসদ বিজয়চন্দ্র বর্মন জলপাইগুড়ির সাংবাদিকদের একথা জানান। জলপাইগুড়ির রাজ পরিবারের সন্তান সৌম্য বসু সম্পর্কে জ্যোতি বসুর নাতি। জ্যোতি বসুর দাদা এস.কে বসুর ছেলে প্রণত বসু। তাঁর ছেলে হলেন সৌম্য বসু। এস.কে.বসুর সঙ্গে জলপাইগুড়ির প্রয়াত রাজা প্রসন্নদেব রায়করতের মেয়ে প্রতিভা বসুর বিয়ে হয়। এখন সৌম্য বসু জলপাইগুড়ির রাজবাড়ির বাসিন্দা।