Advertisement
E-Paper

দুই দুষ্কৃতী ধৃত

সোমবার সন্ধ্যায় আগ্নেয়াস্ত্র সমেত দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে মালদহ জেলার মানিকচক থানার ভুতনির গোর্বধন টোলা গ্রামে। পুলিশ জানিয়েছে, ধৃতেরা হল মোহন প্রসাদ সিংহ ও সোনা চৌধুরী।

শেষ আপডেট: ১১ অগস্ট ২০১৫ ০২:২৮

সোমবার সন্ধ্যায় আগ্নেয়াস্ত্র সমেত দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে মালদহ জেলার মানিকচক থানার ভুতনির গোর্বধন টোলা গ্রামে। পুলিশ জানিয়েছে, ধৃতেরা হল মোহন প্রসাদ সিংহ ও সোনা চৌধুরী। মোহনের বাড়ি বিহারের ভাগলপুরে এবং সোনা বাড়ির রতুয়ার বিলাইমারি। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে পাঁচটি পাইপগান ও পাঁচ রাউন্ড কার্তুজ। এদিন বিকেলে ভুতনির গোর্বধন টোলা গ্রামের বাজার এলাকার সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করছিল ওই দুই যুবক। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে। পুলিশের অনুমান, ডাকাতির জন্য এলাকা জড়ো হয়েছিল ধৃতেরা।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy