Advertisement
E-Paper

নতুন ফাঁড়ি

শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের উদ্যোগে শালবাড়ি এলাকায় নতুন ফাঁড়ি চালু করা হবে। বুধবার নিউ জলপাইগুড়ি ফাঁড়িতে পুলিশের কাছে অভাব অভিযোগ আসা ব্যক্তিদের অপেক্ষার জন্য ঘরের উদ্বোধন অনুষ্ঠানে এসে এ কথা বলেন পুলিশ কমিশনার মনোজ বর্মা। এনজেপি ফাঁড়িতে এ দিন সাব ইন্সপেক্টরদের বসার একটি ঘরেরও উদ্বোধন করেন তিনি। পুলিশ কমিশনার জানান, কাজের সুবিধার্থে শালবাড়ি এলাকায় পুলিশ ফাঁড়ি তৈরি করা হবে।

শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০১৬ ০৩:০৩

শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের উদ্যোগে শালবাড়ি এলাকায় নতুন ফাঁড়ি চালু করা হবে। বুধবার নিউ জলপাইগুড়ি ফাঁড়িতে পুলিশের কাছে অভাব অভিযোগ আসা ব্যক্তিদের অপেক্ষার জন্য ঘরের উদ্বোধন অনুষ্ঠানে এসে এ কথা বলেন পুলিশ কমিশনার মনোজ বর্মা। এনজেপি ফাঁড়িতে এ দিন সাব ইন্সপেক্টরদের বসার একটি ঘরেরও উদ্বোধন করেন তিনি। পুলিশ কমিশনার জানান, কাজের সুবিধার্থে শালবাড়ি এলাকায় পুলিশ ফাঁড়ি তৈরি করা হবে। সেই সঙ্গে পুলিশের উদ্যোগে আরও বেশ কিছু প্রকল্পের কথা জানান তিনি। তার মধ্যে মাটিগাড়ায় মহিলা পুলিশ ব্যারাক তৈরি, পুলিশ লাইনে সাব ইন্সপেক্টরদের থাকার জন্য আবাসন তৈরি, শিলিগুড়ি নিয়ন্ত্রিত বাজার সমিতির কাছে প্রধাননগর থানার নতুন ভবন, মহিলা পুলিশ ব্যারাক তৈরির কাজ চলছে। বাকি প্রকল্পগুলির শিলান্যাস শীঘ্রই করা হবে বলে জানান তিনি।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy