৪০১ জন ভূমিহীনকে আলিপুরদুয়ার ২ ব্লকের ডাঙ্গি এলাকায় জমির পাট্টা তুলে দেওয়া হল। শুক্রবার আলিপুরদুয়ার ২ পঞ্চায়েত সমিতি কক্ষে পাট্টা তুলে দেন পঞ্চায়েত সমিতির সভাপতি রিঙ্কু তরফদার, বিডিও সজল তামাঙ্গ, ব্লক ভূমি রাজস্ব আধিকারিক প্রশান্ত মণ্ডল এবং বন ও ভূমি কর্মাধ্যক্ষ প্রিয়রঞ্জন সরকার। ১৯৭৯ সালে অসমে জাতি দাঙ্গার কারণে কয়েক হাজার মানুষ শামুকতলার ডাঙ্গি এলাকায় আশ্রয় নেন। তিন দশকের বেশি সময় ধরে এ রাজ্যে বসবাস করলেও জমির অধিকার মিলছিল না তাঁদের। তবে এখনও বহু মানুষ পাট্টা না পাওয়ায় ক্ষোভ দেখা দিয়েছে।