Advertisement
E-Paper

বাস ভাঙচুর

চলন্ত বাস থেকে পড়ে এক যাত্রীর জখম হওয়ার ঘটনা নিয়ে বুধবার দুপুরে তুলকালাম কাণ্ড ঘটেছে রায়গঞ্জ থানার শীতগ্রাম গ্রাম পঞ্চায়েতের পানিশালা এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০১৫ ০২:৫৬
পানিশালায় ভাঙচুর হওয়া বাস

পানিশালায় ভাঙচুর হওয়া বাস

চলন্ত বাস থেকে পড়ে এক যাত্রীর জখম হওয়ার ঘটনা নিয়ে বুধবার দুপুরে তুলকালাম কাণ্ড ঘটেছে রায়গঞ্জ থানার শীতগ্রাম গ্রাম পঞ্চায়েতের পানিশালা এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে। আলি আজিজুর (৫০) নামের ওই যাত্রীকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের ওই বাসের কন্ডাক্টর ঠেলে ফেলে দিয়েছেন বলে অভিযোগ। সে জন্য পরের স্টপে বাস থামিয়ে চালক ও কন্ডাক্টরকে মারধর করা হয়ে বলে অভিযোগ। কৃষ্ণমুড়ি এলাকার বাসিন্দা বছর পঞ্চাশের ওই ব্যক্তিকে রায়গঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হাসপাতাল সূত্রের খবর, তাঁর মাথায়, পিঠে ও কোমরে চোট লেগেছে। কন্ডাক্টরকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে। চালকের শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা অনুভব করায় তাঁকে রায়গঞ্জ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy