মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক কিশোরীর। বৃহস্পতিবার সকালে পুরাতন মালদহের ভাবুক গ্রাম পঞ্চায়েতের খেজুরিয়া গ্রামের ঘটনা। পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করেছে। পুলিশ জানিয়েছে, মৃতের মরিয়াম বেসরা (১৫)। বাবা চুনু দিনমজুরের কাজ করেন। তাঁর দুই ছেলে ও দুই মেয়ের মধ্যে মরিয়ামই বড়। পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল আটটা নাগাদ বাড়ি থেকে বের হয় মরিয়াম। দুই ঘন্টা পরেও বাড়ি না ফেরায় পরিবারের লোকেরা তল্লাশি শুরু করেন। সকাল দশটা নাগাদ বাড়ির পাশে দেওয়াল চাপা অবস্থায় উদ্ধার হয় তাঁর দেহ।