ছিল ২,২০৮, হল ৪৮০। নির্বাচন কমিশনের রিপোর্ট চাওয়ার পরেই সংখ্যাবদল। ডিইও (জেলা নির্বাচনী আধিকারিক)-রা নতুন রিপোর্ট দিয়ে জানালেন, রাজ্যের ৪৮০টি বুথে গত এক বছরে কোনও ভোটারের মৃত্যু হয়নি, কেউ স্থানান্তরিত হননি।
জেলাশাসকেরাই পদাধিকার বলে ডিইও। তাঁদের তরফে যে তথ্য এসেছিল, তাতে দেখা গিয়েছিল, রাজ্যের ২,২০৮টি বুথে কোনও গত এক বছরে কোনও ভোটারের মৃত্যু হয়নি, কেউ স্থানান্তরিত বা নিখোঁজ হননি, কোনও ভোটারের একাধিক জায়গায় নাম নেই। ওই সব বুথে যত ভোটারের এনুমারেশন ফর্ম বিলি করা হয়েছিল, সেগুলি সবই পূরণ করে জমা দেওয়া হয়েছে। একটি বুথে ভোটারের সংখ্যা যদি হাজার ধরা হয়, সে ক্ষেত্রে প্রশ্ন ওঠে, তবে কি রাজ্যের ওই ২,২০৮টি বুথে গত এক বছরে কেউ মারাই যাননি? ওই তালিকায় সবচেয়ে বেশি বুথ ছিল দক্ষিণ ২৪ পরগনা জেলায়। সেখানকার ৭৬০টি বুথে যত এনুমারেশন ফর্ম বিলি করেছিলেন বিএলও-রা, ততগুলোই পূরণ হয়ে ফেরত এসেছে। অর্থাৎ ওই বুথগুলিতে ভোটার তালিকায় নাম রয়েছে, এমন কোনও ব্যক্তি গত এক বছরে মারা যাননি।
সোমবারই ওই সব জেলার কাছ থেকে রিপোর্ট চেয়েছিল নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, মঙ্গলবার ওই সংক্রান্ত রিপোর্ট এসেছে। সেখানে দেখা গিয়েছে, বিলি হওয়া সব এনুমারেশন ফর্ম পূরণ হয়ে ফেরত এসেছে, এমন বুথের সংখ্যা ২,২০৮ থেকে কমে দাঁড়িয়েছে ৪৮০-তে। সব চেয়ে বেশি এ রকম বুথ রয়েছে দক্ষিণ ২৪ পরগনায়। ওই জেলার রায়দিঘিতে ৬৬টি, কুলপিতে ৫৮টি, মগরাহাটে ১৫টি এবং পাথরপ্রতিমায় ২০টি বুথে সব ফর্ম পূরণ করার পরে ফেরত এসেছে। অর্থাৎ সেখানে গত এক বছরে কোনও ভোটারের মৃত্যু হয়নি। কেউ স্থানান্তরিতও হননি।
আরও পড়ুন:
কমিশন সূত্রে খবর, রাজ্যে এমন বহু বুথও রয়েছে, যেখানে হাতে গোনা কয়েকটি এনুমারেশন ফর্ম পূরণ হয়ে ফেরত আসেনি। বাকি প্রায় সমস্ত ফর্মই জমা পড়েছে। একটি মাত্র ফর্ম ফেরত আসেনি, রাজ্যে এমন বুথের সংখ্যা ৫৪২। দু’টি ফর্ম জমা পড়েনি এমন বুথ রয়েছে ৪২০টি। সেই হিসাবও প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। গ্রাম থেকে শহর, বাড়িতে বাড়িতে পৌঁছোতে শুরু করেছেন কমিশনের বুথ স্তরের আধিকারিকেরা (বিএলও)। শুরু হয়ে গিয়েছে এনুমারেশন ফর্ম বিলিও।
- শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের আরও ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও একই সঙ্গে শুরু হয়েছে এসআইআরের কাজ। যাঁরা কর্মসূত্রে বাইরে থাকেন, তাঁদের জন্য অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করার ব্যবস্থা করেছে কমিশন।
-
ট্রাইবুনালে নিষ্পত্তি হওয়া বুথভিত্তিক তালিকা প্রকাশ করে দিল নির্বাচন কমিশন, নাম দেখা যাবে কমিশনেরই ওয়েবসাইটে
-
অন্ধকারে ঢিল ছুড়বে না সুপ্রিম কোর্ট! এসআইআর মামলায় ফর্ম-৬ নিয়ে তৃণমূলের দাবি ওড়ালেন প্রধান বিচারপতি
-
ট্রাইবুনালে কাজই শুরু হয়নি, প্রবেশেও বাধা! নতুন মামলা সুপ্রিম কোর্টে, কী হচ্ছে জানতে চাইবেন প্রধান বিচারপতি কান্ত
-
ভোটার ট্রাইবুনালের কাজ শুরু! মোথাবাড়ি মাথায় রেখে কঠোর নিরাপত্তা, দফতর দর্শনে গিয়ে কী দেখল আনন্দবাজার ডট কম
-
পরিকাঠামো তৈরি, সোমবারেই ট্রাইবুনালে শুরু হয়ে যাবে শুনানি! রবিতে জোকার অফিস ঘুরে দেখে সিদ্ধান্ত নিলেন প্রাক্তন বিচারপতিরা