Advertisement
E-Paper

Coronavirus in West Bengal: করোনায় নতুন আক্রান্তের সংখ্যা বেড়ে প্রায় ৫০, রাজ্যে সক্রিয় রোগী ৩৯৮

এই মুহূর্তে ৩৯৮ জন সক্রিয় রোগী রয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর। তার মধ্যে ৩৭৯ জন গৃহ নিভৃতবাসে রয়েছেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ মে ২০২২ ২৩:১০
ফাইল চিত্র।

ফাইল চিত্র।

রাজ্যে করোনায় নতুন করে আক্রান্তের সংখ্যা একলাফে বেড়ে প্রায় ৫০ কাছে পৌঁছল। গত ২৪ ঘণ্টায় কোনও কোভিড রোগী মারা যাননি বলে জানিয়েছেন স্বাস্থ্য দফতর। তবে দৈনিক সংক্রমণের হার বেড়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুয়ায়ী, রাজ্য জুড়ে নতুন আক্রান্তের সংখ্যা ৪৮। সোমবার এই সংখ্যাটি ছিল ১৪। এই মুহূর্তে ৩৯৮ জন সক্রিয় রোগী রয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর। তার মধ্যে ৩৭৯ জন গৃহ নিভৃতবাসে রয়েছেন। বাকি ১৯ জন হাসপাতালে চিকিৎসাধীন। সব মিলিয়ে এখনও পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২০,১৮,৯২২।

স্বাস্থ্য দফতর জানিয়েছে, দৈনিক সংক্রমণের হার আগের দিনের থেকে বেড়ে হয়েছে ০.৬৭ শতাংশ। সোমবার এই হার ছিল ০.২৭ শতাংশে। পাশাপাশি, গত ২৪ ঘণ্টায় ৪১ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন।

Coronavirus in West Bengal COVID-19
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy