Advertisement
E-Paper

নেতার উপরে হামলায় ধৃত ১

ভাঙড়ের তৃণমূল নেতার উপরে গুলি চালানোর ঘটনায় মইদুল মোল্লা নামে দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। ২৪ জুলাই রাতে অফিস থেকে বাড়ি ফেরার পথে পোলেরহাট-২ এলাকায় ভাঙড়-২-এর পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ মিজানুর আলমকে গুলি চালায় দুই দুষ্কৃতী।

শেষ আপডেট: ০১ অগস্ট ২০১৬ ০৩:২৬

ভাঙড়ের তৃণমূল নেতার উপরে গুলি চালানোর ঘটনায় মইদুল মোল্লা নামে দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। ২৪ জুলাই রাতে অফিস থেকে বাড়ি ফেরার পথে পোলেরহাট-২ এলাকায় ভাঙড়-২-এর পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ মিজানুর আলমকে গুলি চালায় দুই দুষ্কৃতী। গুরুতর আহত অবস্থায় ওই নেতা চিকিত্সাধীন। তদন্তে পুলিশ জেনেছে, পোলেরহাট এলাকায় চাষ-আবাদ নিয়ে মইদুলের সঙ্গে এক ব্যক্তির বিবাদ চলছিল। মিজানুরের সালিশি সভার রায় যায় মইদুলের বিরুদ্ধে। সেই আক্রোশেই হামলা বলে পুলিশের সন্দেহ।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy