Advertisement
E-Paper

Weather: সোম-মঙ্গলে ঝড় আর ভারী বৃষ্টি কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলিতে

পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলাতেও আগামী সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২১ ১৮:৫৮

ফাইল চিত্র

আগামী সপ্তাহের শুরু থেকেই রাজ্যে বাড়তে পারে বৃষ্টির দাপট। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী সপ্তাহের সোমবার ও মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া ও হুগলিতে। এই জেলাগুলির কয়েকটি এলাকায় বৃষ্টি হতে পারে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত। এই সব এলাকায় একই সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।


এ ছাড়াও পুরুলিয়া,ঝাড়গ্রাম,বাঁকুড়া,পূর্ব ও পশ্চিম বর্ধমান,বীরভূম,মুর্শিদাবাদ ও নদিয়া জেলাতেও আগামী সপ্তাহের মাঝামাঝি সময় পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই জেলাগুলিতে বৃষ্টির দাপট কিছুটা কম থাকবে। বিক্ষিপ্ত ভাবে এই জেলাগুলির কিছু এলাকায় বৃষ্টি হতে পারে বুধবার পর্যন্ত। তবে রাজ্য জুড়ে তাপমাত্রা কম বেশি একই রকম থাকবে। সর্বোচ্চ ২-৩ ডিগ্রি তাপমাত্রার হেরফের হতে পারে এই সময়ে।

আগামী সপ্তাহে রয়েছে লক্ষ্মীপুজো। মঙ্গলবার ও বুধবার বৃষ্টির সম্ভাবনা থাকায় পুজোর দিনে সমস্যায় পড়তে পারেন সাধারণ মানুষ। পূর্বাভাস থাকলেও দুর্গাপুজোর সময় তেমন বৃষ্টি হয়নি কলকাতায়। সেই সময়ে জেলার কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার খবর পাওয়া গিয়েছে। তবে লক্ষ্মীপুজোয় হয়ত রেহাই মিলবে না বর্ষণের হাত থেকে।

Rain Weather Update
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy