Advertisement
E-Paper

Bengal Weather Update: নিম্নচাপের শক্তি কমল, কিন্তু উত্তরবঙ্গ ভাসবে বৃহস্পতিবারও, আরও ধসের আশঙ্কা পাহাড়ে

পাহাড়ে আটকে পড়েছেন কয়েক হাজার পর্যটক। তাঁদের ফিরিয়ে আনার চেষ্টা করছে প্রশাসন। এই অবস্থায় ফের বৃষ্টি হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২১ ১৬:৫০
আরও দুর্যোগের আশঙ্কা উত্তরবঙ্গে

আরও দুর্যোগের আশঙ্কা উত্তরবঙ্গে ফাইল চিত্র।

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের বহু জেলা। সোমবার থেকে শুরু হওয়া বর্ষণ বৃহস্পতিবারও চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। অর্থাৎ এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই উত্তরবঙ্গের বাসিন্দাদের। প্রবল বৃষ্টিতে পাহাড়ে আরও ধস নামার আশঙ্কা দেখা দিয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, বিহারের উপরে অবস্থান করা নিম্নচাপ শক্তি হারিয়ে পরিণত হয়েছে ঘূর্ণাবর্তে। কিন্তু তার পরেও বুধ ও বৃহস্পতিবার ভারী বৃষ্টি হবে। বুধবার দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ার, এই তিন জেলায় লাল সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। এই জেলাগুলিতে অতি ভারী বৃষ্টি হবে। জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় কমলা সতর্কতা এবং মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় হলুদ সতর্কতা জারি হয়েছে।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

বৃহস্পতিবারও বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। আলিপুরদুয়ারে হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শুক্রবার থেকে বৃষ্টি কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর।

প্রবল বর্ষণে ইতিমধ্যেই ধস নেমেছে পাহা়ড়ে। দার্জিলিং ও কালিম্পঙে বহু জায়গায় ধস নামায় সমতলের সঙ্গে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পাহাড়ে আটকে পড়েছেন কয়েক হাজার পর্যটক। তাঁদের ফিরিয়ে আনার চেষ্টা করছে প্রশাসন। এই অবস্থায় ফের বৃষ্টি হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তাই আগে থেকেই প্রশাসনকে প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এই সময় পর্যটকদের পাহাড়ে যেতে নিষেধ করা হয়েছে।

Weather Forecast Heavy Rain landslide
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy