Advertisement
E-Paper

বীরভূম-ঝাড়খণ্ড সীমানায় পথ দুর্ঘটনায় মৃত ১, আহত ৫

জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে চালক-সহ ৬ জন ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছে ধাক্কা মারে। যার জেরেই এই দুর্ঘটনা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ জুন ২০২১ ১৫:১৫
দুর্ঘটনাগ্রস্ত গাড়ি।

দুর্ঘটনাগ্রস্ত গাড়ি। নিজস্ব চিত্র।

দুর্ঘটনার কবলে পড়ল ঝাড়খণ্ড থেকে বীরভূমের দিকে আসা একটি যাত্রীবাহী মারুতি গাড়ি। রামপুরহাট-দুমকা রাস্তায় ঝাড়খণ্ড সীমানার কাছে সুঁড়িচুয়া গ্রামে ঘটেছে এই ঘটনা। ঘটনায় মৃত্যু হয়েছে ১ জনের। ৫ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।

জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে চালক-সহ ৬ জন ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছে ধাক্কা মারে। যার জেরেই এই দুর্ঘটনা। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দেখে স্থানীয়রা উদ্ধার কাজে হাত লাগান। তাঁরাই খবর দেন পুলিশে। পুলিশ এসে আহতদের রামপুরহাট মেডিক্যাল কলেজে চিকিংসার জন্য পাঠিয়েছে। দুর্ঘটনায় মৃত এবং আহতদের নাম জানা যায়নি। কিন্ত তাঁরা সকলেই ঝাড়খণ্ড বাখোরা এলকার বাসিন্দা বলে জানা গিয়েছে।

সুড়িঁচুয়া গ্রামের বাসিন্দা মাধপ পাল বলেছেন, ‘‘সকাল ৭টা নাগাদ এই দুর্ঘটনা ঘটেছে। সে সময়ই বিকট শব্দ শুনে আমরা ছুটে আসি। এর পরই দেখি দুর্ঘটনা ঘটেছে।’’

Road Accident West Bengal-Jharkhand border
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy