Advertisement
E-Paper

BJP-TMC: অনুব্রতকে ‘বিনোদনের পাত্র’ বলে কটাক্ষ জিতেন্দ্রর, পাল্টা ‘মোষ’ বললেন তৃণমূল নেতা

জিতেন্দ্র তিওয়ারি বলেন, অনুব্রতের যে কোনও ‘ফেস ভ্যালু’ নেই, তা তৃণমূলও বোঝে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২২ ২০:২১
সদ্যই বীরভূমের জেলা বিজেপি-র পর্যবেক্ষকের দায়িত্ব পেয়ে এ বার অনুব্রত মণ্ডলকে ‘বিনোদনের পাত্র’ বলে কটাক্ষ করলেন জিতেন্দ্র তিওয়ারি

সদ্যই বীরভূমের জেলা বিজেপি-র পর্যবেক্ষকের দায়িত্ব পেয়ে এ বার অনুব্রত মণ্ডলকে ‘বিনোদনের পাত্র’ বলে কটাক্ষ করলেন জিতেন্দ্র তিওয়ারি

সদ্যই বীরভূমের জেলা বিজেপি-র পর্যবেক্ষকের দায়িত্ব পেয়ে এ বার অনুব্রত মণ্ডলকে ‘বিনোদনের পাত্র’ বলে কটাক্ষ করলেন পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। তিনি বলেন, অনুব্রতের যে কোনও ‘ফেস ভ্যালু’ নেই, তা তৃণমূলও বোঝে। এমন মন্তব্যের পরই জিতেন্দ্রকে ‘মোষ’ বলে পাল্টা আক্রমণ করলেন বীরভূমের জেলা তৃণমূলের সভাপতি।

বুধবার বীরভূমে জেলা কমিটির বৈঠকের ডাক দিয়েছিল বিজেপি। ওই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা বিজেপি-র সভাপতি ধ্রুব সাহা, রাজ্য বিজেপি-র সহ-সভাপতি শ্যামাপদ মণ্ডল। বৈঠকের পর জিতেন্দ্র বলেন, ‘‘সারা দিন কাজের চাপের ওঁর (অনুব্রতের) কথা শুনতে ভাল লাগে। সেটা তৃণমূলও জানে। রাজনৈতিক বিনোদন ছাড়া আর কোনও কাজের নন অনুব্রত।’’

তিনি আরও বলেন, ‘‘তৃণমূলও বোঝে, ওঁর কোনও ফেস ভ্যালু নেই। তাই, কখনও টিকিটও দেয় না। তারকাদের প্রার্থী করতে হয়। ওঁকে তৃণমূলই সিরিয়ালি নেয় না।’’

বীরভূমে বিজেপি-তে ভাঙন নিয়ে জিতেন্দ্র বলেন, ‘‘যাঁরা অনুব্রতের মতো নেতার চোখে চোখ রেখে ভয় পেয়ে যাচ্ছেন আর যাঁরা এসি ঘরে বসে থাকতে চান, তাঁরাই দলবদল করছেন।’’

জিতেন্দ্রর এই মন্তব্যের প্রেক্ষিতে পাল্টা খোঁচা দিয়ে অনুব্রত বলেন, ‘‘পাণ্ডবেশ্বরে একটা মোষকে হারিয়ে এসেছি। আমাকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যসভার সাংসদ করতে চেয়েছিলেন। আমি তা হতে চাইনি। আমি বিধায়ক বা পুরসভার সদস্যও হতে চাইনি। তবে এ বারের বিধানসভায় আমি একটা মোষকে আমি হারিয়ে এসেছি। তাই এই কথার কোনও উত্তর দেব না।’’

Anubrata Mandal Jitendra Tiwari
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy