Advertisement
E-Paper

বেআইনি খাদান নিয়ে তৃণমূলকে তোপ বাসুদেবের

বাঁকুড়ার শালতোড় বিধানসভার কালিকাপুরের বেআইনি কয়লা খাদান পুনরায় তৃণমূল চালু করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন সিপিএম নেতা বাসুদেব আচারিয়া। তাঁর অভিযোগ, লোকসভা ভোটের আগে এই কয়লা খাদান থেকে বেআইনি ভাবে কয়লা বিক্রি করে তৃণমূল নেতৃত্ব কোটি কোটি টাকা তুলেছিলেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ জুন ২০১৫ ০২:৫৬

বাঁকুড়ার শালতোড় বিধানসভার কালিকাপুরের বেআইনি কয়লা খাদান পুনরায় তৃণমূল চালু করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন সিপিএম নেতা বাসুদেব আচারিয়া। তাঁর অভিযোগ, লোকসভা ভোটের আগে এই কয়লা খাদান থেকে বেআইনি ভাবে কয়লা বিক্রি করে তৃণমূল নেতৃত্ব কোটি কোটি টাকা তুলেছিলেন। ২০১৩ সালে এক দুর্ঘটনায় শ্রমিকদের মৃত্যু হলে খাদানটি কেন্দ্রীয় সরকার বন্ধ করে দেয়।

ওই বেআইনি খাদান চালু করার ব্যাপারে বাঁকুড়ার জেলা সভাধিপতি তথা তৃণমূল নেতা অরূপ চক্রবর্তীর বিরুদ্ধেই মূল অভিযোগ বাসুদেববাবুর। তিনি বলেন, ‘‘অরূপবাবুর মদতেই ওই খাদান চালুর চেষ্টা হচ্ছে।’’ অভিযোগ উড়িয়ে দিয়ে অরূপবাবু বলেন, ‘‘অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা। বাসুদেববাবুরা ক্ষমতায় থাকার সময়েই এ সব বেআইনি কাজ করে দলের জন্য টাকা তুলতেন।’’ অরূপবাবুর দাবি, ‘‘তৃণমূল ক্ষমতায় আসার পরে কেবল কালিকাপুর নয়, অন্যান্য বেআইনি খাদানও বন্ধ করে দেওয়া হয়েছে।’’

এই খাদানের ব্যাপারে হাইকোর্টে একটি মামলা হওয়ায় সম্প্রতি প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর এবং জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ বাঁকুড়ার জেলাশাসক এবং পুলিশ সুপারের কাছে দু’মাসের মধ্যে রিপোর্ট চেয়েছেন। কোনও ভাবেই যাতে বেআইনি খাদান পুনরায় চালু না হয়, তার জন্যও হাইকোর্ট নির্দেশ দিয়েছে। বাসুদেববাবুর অভিযোগ
বার বার অভিযোগ জানানো সত্ত্বেও পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না। এ ব্যাপারে পুলিশ সুপার বিজয় ভারতীও বলেন, ‘‘সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ।’’

Basudeb Achyaria coal mine Trinamool tmc
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy