Advertisement
E-Paper

গাছ থেকে যুগলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার পুরুলিয়ায়

বিপুলা পুকুরগড়িয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিলেন। পিন্টু রান্নার কাজ করতেন। দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জুলাই ২০২১ ২২:০২

প্রতীকী ছবি

গাছ থেকে যুগলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল পুরুলিয়ার সতেরো গ্রামে। মৃতদের নাম বিপুলা কুইরির (১৭) ও পিন্টু কুইরির (১৯)। পুলিশ দেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত বিপুলা পুকুরগড়িয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণfর ছাত্রী ছিলেন। পিন্টু রান্নার কাজ করতেন। দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। বৃহস্পতিবার বিয়েবাড়িতে রান্নার কাজ করতে গিয়ে আর বাড়ি ফেরেননি পিন্টু। অন্য দিকে ভোর থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না বিপুলাকেও। সকালে তাঁদের ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। দু’টি মৃতদেহ ময়নাতদন্তের জন্য দেবেন মাহাতো মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

Suicide purulia
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy