Advertisement
E-Paper

 Birbhum: আঙুল কেটেও মিটল না রাগ, ময়ূরেশ্বরে স্ত্রীকে কুপিয়ে খুন করে বিষ খেলেন স্বামী!

অভিযোগ, অজিত স্ত্রীর হাতে আঘাত করেন। অস্ত্রের কোপে তাঁর একটি হাতের কয়েকটি আঙুল কেটে পড়ে যায়। তার পরেও স্ত্রীকে কুপিয়ে চলেন তিনি!

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ জুলাই ২০২২ ১৪:৪৩
ময়ূরেশ্বরে স্ত্রীকে খুপিয়ে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে।

ময়ূরেশ্বরে স্ত্রীকে খুপিয়ে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। প্রতীকী চিত্র।

স্ত্রীকে নৃশংস ভাবে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। তার পর নিজেও বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন স্বামী। রবিবার ঘটনাটি ঘটেছে বীরভূমের ময়ূরেশ্বর থানার অন্তর্গত শেলাহাট গ্রামে।

স্থানীয় সূত্রে খবর, শেলাহাটের বাসিন্দা অজিত ভল্লা স্ত্রী ছবিকে আক্রমণ করেন ধারালো অস্ত্র দিয়ে। প্রথমে অজিত তাঁর আঙুল কাটেন বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় স্ত্রীকে ছটফট করতে দেখেও স্বামীর রাগ কমেনি। তাঁর শরীরের একাধিক অংশে অস্ত্রের কোপ মারেন। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় ছবিকে হাসপাতালে ভর্তি করলে সেখানেই তাঁর মৃত্যু হয়।

অন্য দিকে, স্ত্রীকে খুনের পর নিজেও বিষ খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন ওই ব্যক্তি। এখন তিনি আশঙ্কাজনক অবস্থায় সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, অজিত তাঁর স্ত্রীর হাতে আঘাত করেন প্রথমে। ধারালো অস্ত্রের কোপে তাঁর একটি হাতের কয়েকটি আঙুল কেটে পড়ে যায়। তার পরেও তাঁকে কুপিয়ে চলেন অজিত! তবে কী কারণে এমন ঘটনা ঘটল, তা বলতে পারেননি পরিবারের সদস্যরাও। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Murder Husband Attack Wife Wife Domestic Violence Birbhum
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy