Advertisement
E-Paper

পুরপ্রধানকে হাজির হওয়ার নির্দেশ কোর্টের

সিউড়ি পুরসভার বহু চর্চিত জমি-মামলায় পরবর্তী শুনানির দিন পুরপ্রধান উজ্জ্বল মুখোপাধ্যায়কে হাজির হতে নির্দেশ দিল আদালত। আগামী ১৭ জুন শুনানির পরবর্তী দিন ধার্য হয়েছে বলে জানান অভিযোগকারীর আইনজীবী সোমনাথ মুখোপাধ্যায়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০১৬ ০০:১৪

সিউড়ি পুরসভার বহু চর্চিত জমি-মামলায় পরবর্তী শুনানির দিন পুরপ্রধান উজ্জ্বল মুখোপাধ্যায়কে হাজির হতে নির্দেশ দিল আদালত। আগামী ১৭ জুন শুনানির পরবর্তী দিন ধার্য হয়েছে বলে জানান অভিযোগকারীর আইনজীবী সোমনাথ মুখোপাধ্যায়।

হাইকোর্টের নির্দেশে সিউড়ি জেলা আদালতে জমি সংক্রান্ত মামলাটি পুনরায় শুরুর আবেদন করেছিলেন স্বপনকান্তি ঘোষ। সেই আবেদনের ভিত্তিতে ৩১ মার্চ সিউড়ি আদালতে মামলাটি চালু হয়। উল্লেখ্য, জনস্বার্থ মামলা করে সিউড়ি পুরসভার জমি-মামলায় আগেই কলকাতা হাইকোর্ট থেকে ‘জয়’ পেয়েছিলেন তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক স্বপনকান্তি ঘোষ।

গত ২৩ ফেব্রুয়ারি নিম্ন আদালতের মামলা প্রত্যাহারের অনুমোদনকে খারিজ করে দিয়ে পুনরায় মামলাটি চালু করার রায় দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি। সেই নির্দেশের প্রতিলিপি দিয়ে গত ৩১ মার্চ সিউড়িতে জেলা জজ সুপ্রতিম ভট্টাচার্যের কাছে মামলাটি পুনরায় চালু করার আবেদন জানান তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক স্বপনকান্তি। মামলাটি গ্রহণ করার পর বুধবারই সেটির প্রথম শুনানি হয়েছে বলে জানান স্বপনবাবুর আইনজীবী সোমনাথবাবু। আদালতের রায়ে খুশি স্বপনবাবু। তাঁর প্রতিক্রিয়া, ‘‘আশা করি প্রকৃত সত্য উদ্ঘাটিত হবে।’’

court municipality
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy