Advertisement
E-Paper

প্রতিবন্ধীকে ধর্ষণে ন’বছর কারাদণ্ড

পরে লোক মারফত খবর পেয়ে যুবতীর ভাই গিয়ে দেখেন, স্বপনের বাড়ির উঠোনে তিনি অসুস্থ অবস্থায় পড়ে রয়েছেন। ঘটনার কথা দিদির কাছে জানতে চাইলে, তিনি ইশারায় বুঝিয়ে দেন, তাঁকে একাধিকবার ধর্ষণ করা হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ মার্চ ২০১৮ ০২:৩০

পড়শি মূক-বধির যুবতীকে ধর্ষণের দায়ে ন’বছর সশ্রম কারাদণ্ড হল এক যুবকের। সেই সঙ্গে দু’হাজার টাকা জরিমানাও ধার্য করা হয়েছে।

বুধবার খাতড়ার অতিরিক্ত দায়রা বিচারক শুভাশিস ঘোষ এই রায় দান করেন। সরকার পক্ষের আইনজীবী সমীরকুমার দাস জানান, দোষী ব্যক্তির নাম স্বপন মাহাতো। তাঁর বাড়ি খাতড়া থানার আমডোবা গ্রামে।

তিনি জানান, ২০১১ সালের ৩০ জুলাইয়ের ঘটনা। সে দিন বিকেল পাঁচটা নাগাদ ওই যুবতূ ধান খেত থেকে চাষের কাজ সেরে বাড়ি ফিরছিলেন। সেই সময় স্বপন রাস্তার পাশের বাঁশঝাড়ে লুকিয়ে ছিল। যুবতী কাছাকাছি আসতেই স্বপন তাঁর উপরে ঝাপিয়ে পড়ে। তাঁর মুখে গামছা চেপে ধরে নিজের ঘরে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে ওই ব্যক্তি। এ দিকে সন্ধ্যা পার হয়ে রাত নামার পরেও যুবতী বাড়ি না ফেরায় তাঁর উদ্বিগ্ন পরিজনেরা খোঁজ শুরু করেন।

পরে লোক মারফত খবর পেয়ে যুবতীর ভাই গিয়ে দেখেন, স্বপনের বাড়ির উঠোনে তিনি অসুস্থ অবস্থায় পড়ে রয়েছেন। ঘটনার কথা দিদির কাছে জানতে চাইলে, তিনি ইশারায় বুঝিয়ে দেন, তাঁকে একাধিকবার ধর্ষণ করা হয়েছে।

পরের দিন খাতড়া থানায় আভিযোগ করেন নির্যাতিতার ভাই। সে দিনই তাকে গ্রেফতার করে পুলিশ। সে দিন থেকে সে জেলেই ছিল। ন’বছর কারাদণ্ডের সঙ্গে আর্থিক জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও দু’মাস জেলের নির্দেশ দেন বিচারক। এই রায়ে স্বস্তি পেয়েছেন নির্যাতিতা ও তাঁর পরিবার।

Arrest গ্রেফতার
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy