Advertisement
E-Paper

নার্সিংহোমের উদ্বোধন

বোলপুরের মিশন কম্পাউন্ড এলাকায় একটি বেসরকারি নার্সিংহোমের উদ্বোধন হয়ে গেল, রবিবার সন্ধ্যায়। উদ্বোধন অনুষ্ঠানে হাজির হয়ে রাজ্যের মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায় বলেন, “রাজ্যে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী বিপ্লব আনার কথা ঘোষণা করেছেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ জুন ২০১৬ ০০:৫২

বোলপুরের মিশন কম্পাউন্ড এলাকায় একটি বেসরকারি নার্সিংহোমের উদ্বোধন হয়ে গেল, রবিবার সন্ধ্যায়। উদ্বোধন অনুষ্ঠানে হাজির হয়ে রাজ্যের মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায় বলেন, “রাজ্যে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী বিপ্লব আনার কথা ঘোষণা করেছেন। স্বাস্থ্যের মত অত্যাবশ্যক এবং জরুরী পরিষেবার ক্ষেত্রে রাজ্যে সরকার নানান ভাবে উদ্যোগী হয়েছেন। গরিব মানুষের কথা চিন্তা ভাবনা করে, নানা উদ্যোগের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষের এ হেন পরিষেবার জন্য সরকারি উদ্যোগ তো রয়েছেই।’’ তিনি জানান, রোগীদের উপযুক্ত পরিষেবা এবং চাহিদা মেটানোর জন্য এমন উদ্যোগ প্রশংসনীয়। সদ্য উদ্বোধন হওয়া এই নার্সিং হোম, আশেপাশের রোগীদের পরিষেবার ক্ষেত্রে কাজে আসবে বলে আশা রাখি।” ওই নার্সিংহোমের উদ্বোধনে হাজির ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য গ্রামীণ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান অনুব্রত মণ্ডল, মন্ত্রী তথা এলাকার বিধায়ক চন্দ্রনাথ সিংহ, বোলপুরের ভারপ্রাপ্ত সহ-মুখ্য স্বাস্থ্য আধিকারিক তথা বিএমওএইচ সব্যসাচী রায়, চিকিৎসক সুশোভন বন্দ্যোপাধ্যায়-সহ বহু চিকিৎসক।

Nursing home Ingurated
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy