Advertisement
E-Paper

Death: পারিবারিক অশান্তির জের! বিষ খেয়ে মৃত্যু স্ত্রী ও মায়ের, হাসপাতালে চিকিৎসাধীন ছেলে

পরিবার সূত্রে খবর, কয়েক দিন ধরেই বাড়িতে ঝামেলা চলছে। সম্ভবত সেই কারণেই গণেশ, তাঁর মা প্রতিমা ও স্ত্রী কণিকা বিষ খান বলে দাবি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ অগস্ট ২০২২ ২৩:৫১
পুরুলিয়ার গোলকুণ্ডা গ্রামের ঘটনা।

পুরুলিয়ার গোলকুণ্ডা গ্রামের ঘটনা। প্রতীকী ছবি।

পারিবারিক অশান্তির জেরে বিষ খেলেন একই পরিবারের তিন জন। ঘটনায় মৃত্যু হয়েছে দু’জনের। এক জন হাসপাতালে চিকিৎসাধীন। রবিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ পুরুলিয়া মফসসল থানার গোলকুণ্ডা গ্রামে ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে খবর, বিষ খেয়ে মৃত্যু হয়েছে প্রতিমা পাল (৫০) এবং কণিকা পাল (২৭)-এর। পুরুলিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি গণেশ পাল (৩২)।

পরিবার সূত্রে খবর, কয়েক দিন ধরেই বাড়িতে ঝামেলা চলছে। সম্ভবত সেই কারণেই গণেশ, তাঁর মা প্রতিমা ও স্ত্রী কণিকা বিষ খান বলে দাবি। স্থানীয়েরাই তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। চিকিৎসা চলাকালীন প্রতিমা ও কণিকার মৃত্যু হয় বলে খবর হাসপাতাল সূত্রে। মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুরুলিয়া সদর থানার পুলিশ।

এই ঘটনার প্রেক্ষিতে পুরুলিয়া জেলা পুলিশ সুপার এস সেলভামুরুগন বলেন, ‘‘এই ঘটনায় কোনও অভিযোগ দায়ের হয়নি এখনও। তবে অভিযোগ পেলে পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা করবে। তবে পুলিশ ঘটনার তদন্ত করছে।’’

Death Suicide purulia
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy