Advertisement
E-Paper

ঠেক উচ্ছেদের হুঁশিয়ারি

খয়রাশোলের নাবড়শোলের পরে সিউড়ি ২ ব্লকের জামল খোসনাতোড়। বেআইনি মদের কারবারীদের বিরুদ্ধে সোচ্চার হলেন এলাকার মহিলারা। বৃহস্পতিবার সকালে লাঠি, ঝাঁটা হাতে মহিলারা এলাকার লাইসেন্সহীন ওই মদের কারবারীদের অবিলম্বে কারবার বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০১৬ ০০:৪২
চলছে বিক্ষোভ। খয়রাশোলের খোসনাতোড় গ্রামে তোলা নিজস্ব চিত্র।

চলছে বিক্ষোভ। খয়রাশোলের খোসনাতোড় গ্রামে তোলা নিজস্ব চিত্র।

খয়রাশোলের নাবড়শোলের পরে সিউড়ি ২ ব্লকের জামল খোসনাতোড়। বেআইনি মদের কারবারীদের বিরুদ্ধে সোচ্চার হলেন এলাকার মহিলারা। বৃহস্পতিবার সকালে লাঠি, ঝাঁটা হাতে মহিলারা এলাকার লাইসেন্সহীন ওই মদের কারবারীদের অবিলম্বে কারবার বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন। কারবার বন্ধ না হলে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে বলেও সাফ জানিয়ে দিয়েছেন তাঁরা।

সিউড়ি ২ ব্লকের কেন্দুয়া পঞ্চায়েতের অধীনে থাকা ওই গ্রামের মালপাড়ার মহিলাদের অভিযোগ, বছর দেড়েক হল পাড়ায় চারটি বেআইনি মদের দোকান হয়েছে। সেখান থেকে ঢালাও মদ বিক্রি হচ্ছে। গ্রামের পুরুষেরা অনেকেই নেশা করছে। শুধু তাই নয়, বেপাড়ার লোকজন এসেও মদ্যপ অবস্থায় গোলমাল পাকাচ্ছে। প্রতিবাদী মিঠু ঘোষ মাল, প্রতিমা মাল, বাসন্তী মাল, চিন্তা মাল, ধনমণি হেমব্রম, সুমিত্রা হাঁসদাদের অভিযোগ, ‘‘লাগামহীন বাজে খরচ হতে থাকায় অনেকের সংসার অচল হচ্ছে। বাড়িতে বাড়িতে অশান্তিও হচ্ছে।’’ দিন আগেই খয়রাশোলের নাবড়শোল গ্রামে মহিলা স্বনির্ভর গোষ্ঠী মহিলারা মদের ভাটি ভেঙে দিয়েছিলেন। সিউড়ির গ্রামে মহিলারা এখনই তেমন কিছু করেননি। কিন্তু, কাজ না হলে সে পথে যাওয়ার কথা জানাচ্ছেন তাঁরা। কিন্তু, প্রশাসন কেন ব্যবস্থা নিচ্ছে না? প্রতিবাদীদের অভিযোগ, সবস্তরেরই অনুরোধ করা হয়েছে। স্থানীয় পঞ্চায়েত সদস্যকেও জানানো হয়েছিল। কিন্তু, কাজ হয়নি।

illegal liquor shops demand closure
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy