Advertisement
E-Paper

কাশীপুরে কারখানায় কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় মৃত ১

উত্তর ২৪ পরগনার জগদ্দলের ভাটপাড়ার বাসিন্দা বিজয় পাসওয়ান (৩৩) কাজ করছিলেন কাশীপুরের একটি শাড়ি কারখানায়। সেই সময়েই বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৬ ০০:০৬

—প্রতীকী চিত্র।

কারখানায় কাজ করার সময়ে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় মৃত্যু হল এক জনের। সোমবার কলকাতার কাশীপুরের ঘটনা।

উত্তর ২৪ পরগনার জগদ্দলের ভাটপাড়ার বাসিন্দা বিজয় পাসওয়ান (৩৩) কাজ করছিলেন কাশীপুরের একটি শাড়ি কারখানায়। সেই সময়েই বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটে। তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা দেহ পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।

কী ভাবে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটল তা তদন্ত করে দেখছে পুলিশ।

Kashipur police investigation
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy