জাতীয় একতা সপ্তাহ উপলক্ষে আদ্রায় মিছিল হল রেলের উদ্যোগে। শুক্রবার সকালে আদ্রার ডিআরএম অফিস থেকে মিছিল শুরু হয়ে শেষ হয়েছে নর্থ বুকিং কাউন্টারে। ছিলেন আদ্রার রেলের সিনিয়র ডিসিএম প্রতাপকিশোর শ্যামল, সিনিয়র ডিপিও অমিত সিংহ মেহেরা প্রমুখ। মিছিলে রেলের কর্মী, আধিকারিকরা ছাড়াও অংশ নিয়ছিল রেলের স্কুলের ছাত্রছাত্রী এবং আদ্রার স্কাউট অ্যান্ড গাইডসের সদস্যেরা। রেল সূত্রের খবর, ১৮ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত জাতীয় একতা সপ্তাহ পালন করার নির্দেশ দিয়েছে রেলমন্ত্রক। রেলকর্মী ও তাঁদের পরিবারের সঙ্গে রেল এলাকার বাসিন্দাদের মধ্যে একতা গড়ে তোলার লক্ষ্যে সপ্তাহ জুড়ে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।