Advertisement
E-Paper

প্রতারণার নালিশ

এটিএম থেকে টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠল বেলডাঙার কালীতলায়। গত ১৯ অগস্ট বেলডাঙার পিলখানার বাসিন্দা সুনন্দ কবিরাজ ছেলে শুভকে এটিএম কার্ড দিয়ে স্থানীয় কালীতলায় এটিএম থেকে টাকা তুলে নিয়ে আসতে বলেন।

শেষ আপডেট: ২৭ অগস্ট ২০১৫ ০১:২০

এটিএম থেকে টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠল বেলডাঙার কালীতলায়। গত ১৯ অগস্ট বেলডাঙার পিলখানার বাসিন্দা সুনন্দ কবিরাজ ছেলে শুভকে এটিএম কার্ড দিয়ে স্থানীয় কালীতলায় এটিএম থেকে টাকা তুলে নিয়ে আসতে বলেন। শুভ টাকা তুলে নিয়ে যাওয়ার সময় হাত ফস্কে কার্ডটি পড়ে যায়। অভিযোগ, পেছনে থাকা দু’জন সেটি দেখে নিজেদের কার্ড মাটিতে ফেলে সেটির সঙ্গে পাল্টে নেয়। তার আগেই পাসওয়ার্ড দেখে রেখে ছিল তারা। পরে ওই কার্ডের সাহায্যে প্রায় ৭৭ হাজার টাকা তুলে নেয়। ওই ঘটনায় সুনন্দ ২৪ অগস্ট পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের পরিচয় জানা গিয়েছে। ঘটনার তদন্ত চলছে।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy