Advertisement
E-Paper

বোলপুরে প্রশাসনিক বৈঠক সভাধিপতির

মুখ্যমন্ত্রীর জেলা সফরের পরের বোলপুর মহকুমার চারটি ব্লকের বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি, পঞ্চায়েত প্রধান, নির্মাণ সহায়ক, এগজিকিউটিভ অ্যাসিন্ট্যান্ট, সেক্রেটারিদের নিয়ে বৈঠকে বসলেন জেলা প্রশাসনের কর্তারা। শুক্রবার বোলপুর সভাকক্ষের ওই বৈঠকে হাজির ছিলেন সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) বিধান রায়, অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) শ্যামল মণ্ডল প্রমুখ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ জুলাই ২০১৫ ০১:০১
বোলপুরের বৈঠকে মহকুমার বিভিন্ন আধিকারিক, কর্মী এবং জনপ্রতিনিধিরা। —নিজস্ব চিত্র।

বোলপুরের বৈঠকে মহকুমার বিভিন্ন আধিকারিক, কর্মী এবং জনপ্রতিনিধিরা। —নিজস্ব চিত্র।

মুখ্যমন্ত্রীর জেলা সফরের পরের বোলপুর মহকুমার চারটি ব্লকের বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি, পঞ্চায়েত প্রধান, নির্মাণ সহায়ক, এগজিকিউটিভ অ্যাসিন্ট্যান্ট, সেক্রেটারিদের নিয়ে বৈঠকে বসলেন জেলা প্রশাসনের কর্তারা।

শুক্রবার বোলপুর সভাকক্ষের ওই বৈঠকে হাজির ছিলেন সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) বিধান রায়, অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) শ্যামল মণ্ডল প্রমুখ। মূলত শৌচাগার, ইন্দিরা আবাস, ১০০ দিনের কাজ-সহ বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা হয়। ১০০ দিনের কাজের ক্ষেত্রে উঠে আসে টাকার অভাবের কথা। পঞ্চায়েতের জনপ্রতিনিধি এবং আধিকারিকরা জানান, সময়মতো মজুরদের বকেয়া টাকা দিতে না পারায় প্রকল্প হাতে নেওয়া সত্ত্বেও তাঁরা কাজ করাতে পারছেন না। দেখা যায় বিভিন্ন পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি স্তরে বিভিন্ন প্রকল্পের টাকা দীর্ঘ দিন ধরে পড়ে থাকা সত্ত্বেও কোনও কাজ হয়নি। ওই সব দফতরের জনপ্রতিনিধিরা সভাধিপতির ধমক খান। প্রশংসিতও হন কেউ কেউ। তুলনামূলক বিচারে ১০০ দিনের কাজ এবং ইন্দিরা আবাস যোজনার ক্ষেত্রে লাভপুর ব্লকের কাজে সন্তোষ প্রকাশ করেন সভাধিপতি। প্রসঙ্গত, কয়েক দিন আগেই বোলপুরের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর কাছে মৃদু ধমক এবং প্রশংসা পেয়েছিলেন জেলা প্রশাসনের কর্তা এবং জনপ্রতিনিধিরা। এ দিনের বৈঠকও কি তারই ফলশ্রুতি? জেলা সভাধিপতি বলেন, ‘‘উন্নয়নের গতি বাড়াতে এটা রুটিন বৈঠক। বিভিন্ন প্রকল্পে বেশ কিছু পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি স্তরে টাকা পড়ে থাকা সত্ত্বেও কাজ হয়নি। দ্রুত ওই সব প্রকল্পের কাজ শেষ করতে বলা হয়েছে। একই সঙ্গে নতুন প্রকল্প তৈরি করে রূপায়ণে জোর দিতে বলা হয়েছে।’’

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy