E-Paper

নিম্নমানের রাস্তা তৈরির অভিযোগে অবরোধ

কসবা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মালা থেকে বেড় গ্রাম পর্যন্ত প্রায় দু’কিলোমিটার রাস্তাটি বেশ কিছুদিন ধরে বেহাল। এই রাস্তাটি এই এলাকার যোগাযোগের অন্যতম মাধ্যম।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৬ ০৯:০৪
পথশ্রীর রাস্তা তৈরিতে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে বিক্ষোভ। পাড়ুইয়ের মালা গ্রামে। রবিবার।

পথশ্রীর রাস্তা তৈরিতে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে বিক্ষোভ। পাড়ুইয়ের মালা গ্রামে। রবিবার। নিজস্ব চিত্র।

নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি হচ্ছে। এ অভিযোগ দ্বিতীয় বার রাস্তার কাজ বন্ধ করে দিলেন স্থানীয় বাসিন্দারা। রবিবার দুপুরে ঘটনাটে ঘটে পাড়ুইয়ের কসবা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মালা গ্রামে। যদিও বিষয়টি জানা নেই বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।

স্থানীয় সূত্রে খবর, কসবা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মালা থেকে বেড় গ্রাম পর্যন্ত প্রায় দু’কিলোমিটার রাস্তাটি বেশ কিছুদিন ধরে বেহাল। এই রাস্তাটি এই এলাকার যোগাযোগের অন্যতম মাধ্যম। রাস্তাটির নানা জায়গা খন্দে ভরে উঠেছে। যাতায়াত করতে গিয়ে প্রতি দিন দুর্ভোগ হচ্ছিল নিত্যযাত্রীদের। বার বার দাবি জানানোর পরে দিন ১৫ আগে পথশ্রী প্রকল্পের রাস্তাটির সংস্কার শুরু হয়।

এলাকার বাসিন্দাদের অভিযোগ, রাস্তাটি পিচের হলেও গর্তগুলি ঢালাই করা হচ্ছিল। সে কাজও নিম্নমানের হচ্ছিল বলে অভিযোগ। তাই দিন কয়েক আগে কাজ বন্ধ করে দেন স্থানীয় বাসিন্দারা। এ দিন আবার কাজ শুরু হয়। এ বারও নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগে টায়ার জ্বালিয়ে প্রায় ঘণ্টাখানেক রাস্তা অবরোধ হয়।

স্থানীয় বাসিন্দা চুনু মুর্মু, লক্ষীরাম মুর্মু, নির্মল পালেরা বলেন, “আমরা চাই সরকারি প্রকল্পের টাকায় ঠিকমতো রাস্তা হোক। কিন্তু এখানে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি হচ্ছে। আমার চাই রাস্তাটি আগের মতো পিচের করা হোক।”

বোলপুর-শ্রীনিকেতনের বিডিও অর্পিতা চৌধুরী বলেন, “বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।”

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

parui

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy