Advertisement
E-Paper

মঞ্চে জোড়া মন্ত্রী, বাজল সাউন্ডবক্স

উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে। সরকারি ভাবে নিষিদ্ধ মাইকের ব্যবহার। তবুও সেই নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে চারটি সাউন্ড বক্স বাজিয়ে রাজ্যের দুই মন্ত্রী ও প্রশাসনের আধিকারিকদের সামনে চলল সরকারি অনুষ্ঠান।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০১৬ ০২:৪০
বক্তব্য রাখছেন শ্যামাপ্রসাদ। সামনে সাউন্ডবক্স।—নিজস্ব চিত্র

বক্তব্য রাখছেন শ্যামাপ্রসাদ। সামনে সাউন্ডবক্স।—নিজস্ব চিত্র

উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে। সরকারি ভাবে নিষিদ্ধ মাইকের ব্যবহার। তবুও সেই নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে চারটি সাউন্ড বক্স বাজিয়ে রাজ্যের দুই মন্ত্রী ও প্রশাসনের আধিকারিকদের সামনে চলল সরকারি অনুষ্ঠান।

বিষ্ণুপুরের তুর্কিডাঙা এলাকায় বুধবারের ঘটনা। রাজ্যে প্রথম মুরা প্রজাতি মহিষের বুল মাদার ফার্মের শিলান্যাস হল সেখানে। এই উপলক্ষ্যে প্রাণীসম্পদ বিকাশ দফতর বুধবার আয়োজন করেছিল ওই অনুষ্ঠানের। বিকেল থেকে রাত প্রায় আটটা পর্যন্ত চলা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণীসম্পদ মন্ত্রী স্বপন দেবনাথ, রাজ্যের বস্ত্রমন্ত্রী তথা এলাকার বিধায়ক শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, পশ্চিমবঙ্গ গো সম্পদ বিকাশ সংস্থার সভাপতি বিধায়ক সুব্রত সাহা, প্রাণীসম্পদ দফতরের সচিব রাজেশকুমার সিংহ প্রমুখ।

কিন্তু পরীক্ষার মধ্যে সাউন্ডবক্স বাজিয়ে সভা করা নিয়ে রীতিমতো অনেকেই বিরক্ত। বিরোধীরাও এই বিষয়টি নিয়ে সরব হয়েছেন। তাঁদের কটাক্ষ, সরকারের নিষেধাজ্ঞা সরকারের মন্ত্রী, আমলারাই মানছেন না! তাহলে আর সাধারণ মানুষ কার কাছে সুবিচার চাইতে যাবে? এ নিয়ে রাজ্যের মন্ত্রী শ্যামবাবুর মন্তব্য, ‘‘ওই মাঠ থেকে লোকালয় কিছুটা দূরে। তা ছাড়া, খুব কম শব্দমাত্রায় সাউন্ড বক্স বেজেছে।’’ যদিও ওই এলাকার বাসিন্দাদের দাবি, ওই মাঠে যেখানে মঞ্চ করা হয়েছিল তার বাঁ দিকে জঙ্গল থাকলেও মঞ্চের সামনে ও ডানদিকে যথেষ্ট জনবসতি রয়েছে। অনেকে এও বলেছেন, সারা রাজ্যেই ওই নিষেধাজ্ঞা জারি রয়েছে। লোকালয় কাছে না দূরে তা বিচার্য নয়। এ নিয়ে প্রাণীসম্পদ দফতরের আধিকারিকরা অবশ্য কেউ মুখ খুলতে চাননি।

Advertisement
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy