Advertisement
E-Paper

সমিতির বাৎসরিক অনুষ্ঠান

গ্রামের ‘সম্প্রীতি সেবা সমিতি’র উদ্যোগে অনুষ্ঠিত হল বাৎসরিক অনুষ্ঠান। বৃহস্পতিবার সন্ধ্যায় মহম্মদবাজার থানার রাওতড়া গ্রামের ঘটনা। উপিস্থত ছিলেন মহম্মদবাজারের বিডিও সুমন বিশ্বাস, মহম্মদবাজার পুরাতনগ্রাম বইকুণ্ঠনাথ হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক মহম্মদ রবিউল ইসলম, কাঁইজুলি হেমচন্দ্র উচ্চ বিদ্যালয়ের বাংলার শিক্ষক ইনামুল হোসেন-সহ এলাকার বহু বিশিষ্ট জন।

শেষ আপডেট: ২৫ জুলাই ২০১৫ ০০:৫২

গ্রামের ‘সম্প্রীতি সেবা সমিতি’র উদ্যোগে অনুষ্ঠিত হল বাৎসরিক অনুষ্ঠান। বৃহস্পতিবার সন্ধ্যায় মহম্মদবাজার থানার রাওতড়া গ্রামের ঘটনা। উপিস্থত ছিলেন মহম্মদবাজারের বিডিও সুমন বিশ্বাস, মহম্মদবাজার পুরাতনগ্রাম বইকুণ্ঠনাথ হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক মহম্মদ রবিউল ইসলম, কাঁইজুলি হেমচন্দ্র উচ্চ বিদ্যালয়ের বাংলার শিক্ষক ইনামুল হোসেন-সহ এলাকার বহু বিশিষ্ট জন। অনুষ্ঠানে নাচ, গান, কবিতা ছাড়াও গ্রামেরই ১৪ জন ছেলেমেয়ে কন্যা ভ্রূণহত্যা, বাল্য বিবাহ প্রভৃতি সামাজিক বিষয়ের উপর একটি নাটক প্রদর্শন করে। এ ছাড়াও ওই অনুষ্ঠানে বিডিও ‘তোমার দিকে তাকিয়ে’ এই শিরোনামে একটি কবিতার বইও প্রকাশ করেন। সংস্থার অন্যতম সদস্য মহম্মদ ইমরান বলেন, ‘‘আমাদের এই সংস্থার উদ্যোগে প্রতি বছরই এই বাত্সরিক অনুষ্ঠান করে থাকি. তার সঙ্গে প্রায় সারা বছরই এই এলাকায় বিভিন্ন জনসচেতনতামূলক কাজও করি।’’ এ দিন প্রকাশিত কবিতার বইয়ের লেখক রাওতড়া গ্রামেরই বাসিন্দা তথা মুর্শিদাবাদের লালগোলার ছাইতনী হাইমাদ্রাসার বাংলার শিক্ষক মহম্মদ ইমরান। ছোটদের নাটকটি রচনা ও পরিচালনাও তিনিই করেছেন।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy