Advertisement
E-Paper

কিছু ক্ষণের মধ্যে কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস

হাওয়া অফিস সূত্রে খবর, শুক্র ও শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২২ ১৫:০৮
আগামী দু’দিন বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস।

আগামী দু’দিন বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। ফাইল চিত্র।

কালো মেঘের চাদরে ঢাকল কলকাতার আকাশ। আগামী কয়েক ঘণ্টার মধ্যে শহরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর।

হাওয়া অফিস সূত্রে খবর, শুক্র ও শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। শনিবার রেড রোডে দুর্গাপুজোর কার্নিভাল রয়েছে। দু’বছর পর আবার দুর্গা প্রতিমা নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার সাক্ষী হবে রাজপথ। কিন্তু বৃষ্টি হলে কার্নিভালের আনন্দ মাটি হতে পারে বলে আশঙ্কা থাকছে।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনি ও রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। দুই দিনাজপুর, মালদহতেও বর্ষণের ভ্রুকুটি রয়েছে।

প্রসঙ্গত, পুজোর মধ্যেও কলকাতা ও রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বর্ষণ হয়েছে। কোথাও আবার ভারী বর্ষণ হয়েছে। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হলেও সে ভাবে দাপট দেখাতে পারেনি। তাই বৃষ্টির তীব্রতা ছিল না। ফলে যেটুকু বৃষ্টি হয়েছে, তাতে ছাতা মাথায় দিয়েই মণ্ডপমুখী হয়েছিলেন দর্শনার্থীরা।

আবহাওয়া দফতরের তরফে আগেই জানানো হয়েছিল, দশমী অর্থাৎ বুধবারের পর থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার উন্নতি হবে। সেই মতো বৃষ্টির দাপট অনেকটাই কমেছে। তবে পিছু ছাড়েনি বর্ষণ। মনে করা হচ্ছে, চলতি বছরে বর্ষা বিদায়ে বিলম্ব হতে পারে। আর সে কারণেই এখনও জারি থাকবে বারিধারা। হাওয়া অফিস অন্তত তেমনটাই মনে করছে।

weather Raining Kolkata
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy