Advertisement
E-Paper

কম খরচে প্রশিক্ষণ দেবে শিল্পমন্দির

বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন শিল্পমন্দিরে কারিগরি শিক্ষা ব্যবস্থা চালু রয়েছে ১৯৫৪ থেকেই। তাতে ডিপ্লোমা এবং দক্ষতা বৃদ্ধির পাশাপাশি কম্পিউটার প্রশিক্ষণও দেওয়া হয়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জুন ২০১৭ ০০:৩১

কারিগরি শিক্ষার পাশাপাশি এ বার থেকে সরকারি চাকরির পরীক্ষায় বসার প্রশিক্ষণ দেবে রামকৃষ্ণ মিশন শিল্পমন্দির। শুক্রবার এক সাংবাদিক বৈঠকে এ কথা জানান শিল্পমন্দিরের প্রতিনিধি স্বামী বেদাতীতানন্দ। তিনি আরও জানান, পাশাপাশি আরও দু’টি প্রশিক্ষণ দেওয়া হবে।

বৈঠকে ছিলেন স্বামী গুনাকারানন্দ, স্বামী সুবিদ্যানন্দ প্রমুখ।

বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন শিল্পমন্দিরে কারিগরি শিক্ষা ব্যবস্থা চালু রয়েছে ১৯৫৪ থেকেই। তাতে ডিপ্লোমা এবং দক্ষতা বৃদ্ধির পাশাপাশি কম্পিউটার প্রশিক্ষণও দেওয়া হয়। এ দিন স্বামী বেদাতীতানন্দ বলেন, ‘‘কম খরচে সরকারি চাকরির প্রশিক্ষণের কেন্দ্র না থাকায় আর্থিক ভাবে পিছিয়ে পড়া যুবকেরা সে সুযোগ থেকে বঞ্চিত হন। এ জন্য মাসিক দু’হাজার টাকায় এখানে প্রশিক্ষণ ব্যবস্থা চালু হয়েছে।’’ তিনি জানান, ছ’ মাসের প্রশিক্ষণ শেষ হয়ে গেলেও সরকারি চাকরি না পাওয়া পর্যন্ত বিনা খরচে পড়ার সুযোগ পাবেন পড়ুয়া।

শিল্পমন্দির সূত্রের খবর, প্রথমে উচ্চমাধ্যমিক স্তরের সরকারি চাকরির পরীক্ষার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হলেও এ বছরের শেষ থেকে ব্যাঙ্কের চাকরি এবং স্নাতক স্তরের চাকরির পরীক্ষার প্রশিক্ষণও শুরু হবে।

এ ছাড়া যে কোনও পড়ুয়া সরকারি চাকরির প্রশিক্ষণে ভর্তি না হয়েও শিল্পমন্দিরে এসে নিখরচায় অন-লাইনে মক টেস্ট দেওয়ার সুযোগ পাবেন। খুব কম খরচে ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণেরও সুযোগ পাবেন যুবকেরা। বেলুড় মঠের শিল্পমন্দিরে পড়ানো হয় এমন যে কোনও বিষয়ে প্রশিক্ষণ নিতে পারবেন চাকুরিজীবী অথবা বাড়িতে বসে থাকা মহিলা বা পুরুষ। সে জন্য বিবেক ওয়েব স্কুল এর সুযোগ নিতে হবে। ওয়েবসাইটটির ঠিকানা www.vivekwebschool.org

Ramakrishna Mission Shilpamandira রামকৃষ্ণ মিশন শিল্পমন্দির Government Jobs
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy