Advertisement
E-Paper

পথ নিরাপত্তার পাঠ স্কুলেও

পথ-দুর্ঘটনা কমাতে রাজ্য সরকার যে-প্রকল্প নিয়েছে, এ বার তা স্কুল পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত হতে চলেছে। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানান, মুখ্যমন্ত্রী স্কুলশিক্ষা সচিবকে পাঠ্যক্রমে পথ নিরাপত্তার বিষয়টি রাখার প্রস্তাব দিয়ে একটি চিঠি পাঠান।

শেষ আপডেট: ১৯ অগস্ট ২০১৬ ০৩:০৩

পথ-দুর্ঘটনা কমাতে রাজ্য সরকার যে-প্রকল্প নিয়েছে, এ বার তা স্কুল পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত হতে চলেছে। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানান, মুখ্যমন্ত্রী স্কুলশিক্ষা সচিবকে পাঠ্যক্রমে পথ নিরাপত্তার বিষয়টি রাখার প্রস্তাব দিয়ে একটি চিঠি পাঠান। বৃহস্পতিবার মধ্যশিক্ষা পর্ষদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ এ বার স্কুলেও পাঠ্য হবে। এখন প্রথম শ্রেণি থেকেই পথ নিরাপত্তা-সহ বিভিন্ন সচেতনতার পাঠ দেওয়া হয়। তাতে আরও জোর দেওয়া হবে। পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পরিবেশবিজ্ঞান ও শারীরশিক্ষা বিষয়ের মধ্যেই থাকবে এই প্রকল্প। পাঠ্যক্রম কমিটির চেয়ারম্যান অভীক মজুমদার জানান, আগামী শিক্ষাবর্ষ থেকেই বিষয়টি পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হচ্ছে। নবম-দশম শ্রেণিতেও এই পাঠ দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে পর্ষদ সূত্রের খবর।

Road safety
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy