Advertisement
E-Paper

পদত্যাগ করলেন স্বপ্নেশ

অসুস্থতার কারণ দেখিয়ে অ্যাকাডেমি অব ফাইন আর্টস-এর পরিচালন কমিটির সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন স্বপ্নেশ চৌধুরী। বৃহস্পতিবার অ্যাকাডেমির অছি পর্ষদের চেয়ারম্যান প্রসূন মুখোপাধ্যায়ের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। আদালতের নির্দেশে ২০১৫ সালে নতুন পরিচালন কমিটি তৈরি হলে স্বপ্নেশবাবু তার সভাপতি নির্বাচিত হন।

শেষ আপডেট: ০৫ জুন ২০১৬ ০৩:৩০

অসুস্থতার কারণ দেখিয়ে অ্যাকাডেমি অব ফাইন আর্টস-এর পরিচালন কমিটির সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন স্বপ্নেশ চৌধুরী। বৃহস্পতিবার অ্যাকাডেমির অছি পর্ষদের চেয়ারম্যান প্রসূন মুখোপাধ্যায়ের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। আদালতের নির্দেশে ২০১৫ সালে নতুন পরিচালন কমিটি তৈরি হলে স্বপ্নেশবাবু তার সভাপতি নির্বাচিত হন। কিন্তু এক বছরের মধ্যেই সেই পদ থেকে সরে দাঁড়ালেন। পদত্যাগপত্রে শারীরিক অসুস্থতার কারণ দেখালেও অছিদের একাংশের মতে, সভাপতির সঙ্গে পরিচালন কমিটির কর্মকর্তাদের বনিবনা হচ্ছিল না।

sapnesh chowdhury
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy