E-Paper

রোজ় ভ্যালি: রিপোর্ট দিতে বাড়তি চার সপ্তাহ চাইল এসএফআইও

বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ এবং বিচারপতি উদয় কুমারের পর্যবেক্ষণ, অডিট রিপোর্ট দিতে দেরি হলে রোজ় ভ্যালির সম্পত্তি বিক্রির প্রক্রিয়া আটকে যাবে। তাতে আমানতকারীদের টাকা ফেরত দিতে দেরি হবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪৬

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বেআইনি অর্থলগ্নি সংস্থা রোজ় ভ্যালির আমানতকারীদের টাকা ফেরানোর জন্য গঠিত ‘অ্যাসেট ডিসপোজ়াল কমিটি’ (এডিসি)-র ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলির ফরেন্সিক অডিট নিয়ে প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার জন্য বাড়তি চার সপ্তাহ সময় চাইল কেন্দ্রীয় সরকারের ‘সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিস’ (এসএফআইও)। বৃহস্পতিবার মামলাটির শুনানিতে কেন্দ্রের কৌঁসুলি জানান, রিপোর্টের বিষয়ে কেন্দ্রের কর্পোরেট বিষয়ক মন্ত্রক কোনও তথ্য দেয়নি।

বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ এবং বিচারপতি উদয় কুমারের পর্যবেক্ষণ, অডিট রিপোর্ট দিতে দেরি হলে রোজ় ভ্যালির সম্পত্তি বিক্রির প্রক্রিয়া আটকে যাবে। তাতে আমানতকারীদের টাকা ফেরত দিতে দেরি হবে। ডিভিশন বেঞ্চের নির্দেশ, ১২ মার্চ ফরেন্সিক অডিট নিয়ে বিস্তারিত রিপোর্ট জমা দেবে এসএফআইও। সেই দিনই পরবর্তী শুনানি হবে। এ দিন এডিসি-র আইনজীবী জানান, জানুয়ারি মাসে তিনটি কিস্তিতে আমানতকারীদের টাকা ফেরত দিয়েছে কমিটি।

প্রসঙ্গত, অর্থলগ্নি সংস্থা রোজ় ভ্যালির আমানতকারীদের টাকা ফেরাতে গঠিত এডিসি-র ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং রোজ় ভ্যালির সম্পত্তি বিক্রির লেনদেনের ফরেন্সিক অডিট করতে এসএফআইও-কে নির্দেশ দিয়েছিল হাই কোর্ট। তিন মাসের মধ্যে অডিট শেষ করতে বলেছিল কোর্ট।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Rose Valley Case Rose Valley

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy