রাজ্য জুড়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা (এসআইআর) চলছে। আগামী বিধানসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশনের এই কর্মসূচিতে অংশ নিচ্ছে শাসক-বিরোধী সবপক্ষই। তবে বৃহস্পতিবার নৈহাটির তৃণমূল বিধায়ক সনৎ দে অভিযোগ করেছেন, বুধবার রাত থেকে এসআইআর সংক্রান্ত পোর্টাল বা বিএলও-অ্যাপ কাজ করছে না।
নিজের সমাজমাধ্যমের অ্যাকাউন্টে নৈহাটির বিধায়ক লেখেন, ‘‘সারা বাংলায় গতকাল রাত থেকে বিএলও অ্যাপ (এসআইআর পোর্টাল) বন্ধ হয়ে আছে। এই নিয়ে নির্বাচন কমিশনের কোনও হেলদোল নেই! অথচ নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য বিএলওদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। এমন পরিস্থিতিতে কী করে বিএলও’রা নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সম্পূর্ণ করবেন?’
আরও পড়ুন:
তবে তৃণমূল বিধায়কের এমন অভিযোগ প্রসঙ্গে নির্বাচন কমিশন কোনও জবাব দেয়নি। তবে নৈহাটি এলাকার বিএলও-রা জানিয়েছেন, বুধবার রাতের দিকে সমস্যা হচ্ছিল। তখন পোর্টালে ঢোকা যাচ্ছিল না, কিন্তু বৃহস্পতিবার বেলা বাড়তে পোর্টালে ঢুকে কাজ করা গেলেও, গতি খুবই কম। প্রসঙ্গত, তৃণমূল অভিযোগ করছে নির্বাচন কমিশনের এসআইআরের কারণে এখনও পর্যন্ত বিএলও-সহ রাজ্যে ৩৫ জন মানুষের মৃত্যু হয়েছে। বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। গ্রাম থেকে শহর, বাড়িতে বাড়িতে পৌঁছোতে শুরু করেছেন কমিশনের বুথ স্তরের আধিকারিকেরা (বিএলও)। শুরু হয়ে গিয়েছে এনুমারেশন ফর্ম বিলিও।
- শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের আরও ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও একই সঙ্গে শুরু হয়েছে এসআইআরের কাজ। যাঁরা কর্মসূত্রে বাইরে থাকেন, তাঁদের জন্য অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করার ব্যবস্থা করেছে কমিশন।
-
ট্রাইবুনালে নিষ্পত্তি হওয়া বুথভিত্তিক তালিকা প্রকাশ করে দিল নির্বাচন কমিশন, নাম দেখা যাবে কমিশনেরই ওয়েবসাইটে
-
অন্ধকারে ঢিল ছুড়বে না সুপ্রিম কোর্ট! এসআইআর মামলায় ফর্ম-৬ নিয়ে তৃণমূলের দাবি ওড়ালেন প্রধান বিচারপতি
-
ট্রাইবুনালে কাজই শুরু হয়নি, প্রবেশেও বাধা! নতুন মামলা সুপ্রিম কোর্টে, কী হচ্ছে জানতে চাইবেন প্রধান বিচারপতি কান্ত
-
ভোটার ট্রাইবুনালের কাজ শুরু! মোথাবাড়ি মাথায় রেখে কঠোর নিরাপত্তা, দফতর দর্শনে গিয়ে কী দেখল আনন্দবাজার ডট কম
-
পরিকাঠামো তৈরি, সোমবারেই ট্রাইবুনালে শুরু হয়ে যাবে শুনানি! রবিতে জোকার অফিস ঘুরে দেখে সিদ্ধান্ত নিলেন প্রাক্তন বিচারপতিরা