Advertisement
E-Paper

Arrest: নথি জাল করে বিদেশে পাঠানোর চক্র! ব্যান্ডেল থেকে গ্রেফতার ছয় বাংলাদেশি নাগরিক

ধৃতদের কাছ থেকে ভারতীয় আধার কার্ড,প্যান কার্ড,ভোটার কার্ড ও বাংলাদেশের সিম কার্ড পাওয়া গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছেন গোয়েন্দারা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২১ ১৬:৪৫
(বাঁদিকে) ধৃত ছ’জন।  (ডান দিকে) ফ্ল্যাটের মালিক আকাশ দাস।

(বাঁদিকে) ধৃত ছ’জন। (ডান দিকে) ফ্ল্যাটের মালিক আকাশ দাস। নিজস্ব চিত্র

ব্যান্ডেল গ্রিনপার্কের একটি আবাসন থেকে ছয় বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল চুঁচুড়া থানার পুলিশ। শুক্রবার রাতে গ্রিনপার্কের ওই আবাসনে তল্লাশি চালিয়ে ছ’জনকে গ্রেফতার করা হয়।

ধৃতদের কাছ থেকে ভারতীয় আধার কার্ড,প্যান কার্ড,ভোটার কার্ড ও বাংলাদেশের সিম কার্ড পাওয়া গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছেন গোয়েন্দারা। জানা গিয়েছে,বাংলাদেশের নারায়ণগঞ্জ এলাকার বাসিন্দা এঁরা। গ্রিনপার্কের যে ফ্ল্যাটে তাঁরা ছিলেন, সেটি আকাশ দাস নামে এক জনের। আকাশ উত্তর ২৪ পরগনার হালিশহরের বাসিন্দা। গোয়েন্দাদের অনুমান ওই ফ্ল্যাটের মালিক কোনও চক্রের সঙ্গে যুক্ত। সেই চক্র বাংলাদেশের নাগরিকদের অনুপ্রবেশ করিয়ে ভারতীয় নাগরিকত্বের প্রমাণ-পত্র করিয়ে দেয়। ভোটার কার্ড দেখিয়ে পাসপোর্টও তৈরি করা হয়। তার পর পশ্চিম এশিয়ার কোনও দেশে পাঠিয়ে দেওয়া হয় তাঁদের। সে ক্ষেত্রে জন্মের শংসাপত্রের ব্যবস্থা করে দেন আকাশ।

ধৃতদের জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছেন, এর আগে এ ভাবেই আরও কয়েকজন বাংলাদেশি নাগরিককে বিদেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। প্রাথমিক তদন্তে গোয়েন্দাদের অনুমান, কাজের জন্য বাংলাদেশের মানুষেরা এই চক্রের কাছে আসেন।

Bangladesh BSF
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy