ভোট পর্ব চলার মধ্যেই চলবে স্কুল সার্ভিস কমিশনের একাদশ-দ্বাদশের কাউন্সেলিং এবং নবম-দশমের তথ্য যাচাই। স্কুল সার্ভিস কমিশনের সূচি অনুযায়ী ভোটের দিন অর্থাৎ ২৩ এবং ২৯ এপ্রিল কাউন্সেলিং বা তথ্য যাচাই না থাকলেও তার ঠিক আগে ও পরে তা রয়েছে। ৪ মে অর্থাৎ ফল বেরনোর দিনে রয়েছে একাদশ-দ্বাদশের কাউন্সেলিং এবং নবম-দশমের তথ্য যাচাই। চাকরিপ্রার্থীদের একাংশের আশঙ্কা, এমনিতেই এসএসসির নিয়োগ প্রক্রিয়া ধীর গতিতে চলছে। এপ্রিলে ভোটের মধ্যে ফের কাউন্সেলিং ও তথ্য যাচাইয়ের তারিখ পিছিয়ে যাবে না তো? স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, ‘‘ভোট পর্ব শুরু হলেও কাউন্সেলিং বা তথ্য যাচাই পিছনোর কথা নয়। তবে ভোটের ফল বেরনোর দিন বা অন্য কোনও দিন যে কাউন্সেলিং বা তথ্য যাচাই আছে সেই তারিখ যদি বদলায়, তাহলে তা দ্রুত জানিয়ে দেওয়া হবে। তারিখ বদলালেও বর্তমানের নির্ধারিত সূচির খুব বেশি পরিবর্তন হবে না।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)